ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ব্রিটেনে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন

প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ০৪:৩৫ পিএম

ব্রিটেনে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন
ব্রিটেনের হসপিটালিটি সেক্টরের জন্যে এবারের গ্রীস্মকালীন বাজেটে ভ্যাট ২০% থেকে কমিয়ে ৫% করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঋষি সোনাক। অর্থনীতিকে পুনরুজ্জীবিত  করার পরিকল্পনার অংশ হিসাবে সরকার  রেস্টুরেন্টগুলোর জন্য প্রবর্তিত  ‘ইট আউট টু হেল্প আউট‘ ডিসকাউন্ট  স্কীম চালু করেছে। একই সাথে ফার্লোস স্কীম গ্রহনকারী ব্যাবসা প্রতিষ্ঠানে যদি কোন স্টাফ কাজে যোগদান করে তাহলে  প্রতিটি স্টাফ এর জন্য  একহাজার পাউন্ড করে বোনাস প্রদান করবে। চ্যান্সেলরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কারী শিল্পের প্রাচীনতম  সংগঠন বিসিএ। এক বিবৃতিতে বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী এবং চীফ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল চ্যান্সেলার ঋষি সোনাক ও প্রধানমন্ত্রী বরিস জনসন কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আবারো ঘুরে দাঁড়াবে  বর্তমান সময়ে চরম সংকটে  পড়া কারী শিল্প। ব্রিটেনে কারী শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ  ২০১৩ সালে সরকার ভ্যাট ২০% উন্নীত করার পর থেকে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছে। বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে গত মে মাসে , করোনা পেনডামিক  সময়ে ব্রিটেনের কারী  শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর ঋষি সোনাক এমপিকে  ভ্যাট ২০%  থেকে ৫%  করার দাবী জানিয়ে  স্বারকলিপি প্রদান করে। এছাড়াও কারী সংগঠন বিসিএ সরকারের  সংশ্লিষ্ট  বিভাগগুলোতেও  করোনা মহামারী সময়ে কারী ইন্ড্রাষ্ট্রির সমস্যা  এবং এই জাতীয় দুর্যোগ থেকে  সমন্ধিত কাজের মাধ্যমে উত্তোরণের বিষয়ে লবিং করে আসছে । বিসিএ মনে করে সরকারের সাথে ধারাবাহিক লবিংয়ে  হসপিটালিটি সেক্টরকে  ভ্যাট  হ্রাস বিষয়ে সময় উপযোগি সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। বিসিএ  আশা প্রকাশ করেছে, চ্যান্সেলর ঘোষিত ৫% ভ্যাট হ্রাস ৬মাস সময় থেকে বাড়িয়ে আরও দীর্ঘ সময় করার দাবীটি বিশেষ বিবেচনা করা হবে। কারণ অসংখ্য ছোট  ব্যাবসা প্রতিষ্ঠান আছে যারা এই স্বপ্ল সময়ে তাদের ঘুরে দাড়ানো  প্রায় অসম্ভব । ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে। প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ মনে করছে  বর্তমান করোনা পরিস্থিতিতে কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে। বিসিএ‘র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- হসপিটালিটি সেক্টরে ভ্যাট ৫% করার দাবীকে সমর্থন করে সংগঠনের পাশে থাকার জন্য তাদের  সাপোর্টার, স্টেকহোল্ডার, এমপি এবং লর্ডসদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে  সিবিআই প্রেসিডেন্ট লর্ড কারোন বিলোমরিয়া, মিনিস্টার ফর স্মল বিজনেস,কনজ্যুমারস এন্ড লেবার মার্কেটস বিষয়ক  পার্লামেন্টারী বোর্ডের সেক্রেটারী  পল স্ক্যালি এমপি এবং ওয়ার্ক অ্যান্ড পেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এর শ্যাডো মিনিস্টার  সীমা মালহোত্রা এমপি কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। এছাড়াও  সংগঠনের  সাবেক প্রেসিডেন্ট  পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব  এই কাজে তাদের শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য বিসিএ‘র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। বিসিএ সভাপতি এম এ মুনিম বলেছেন, সরকার ঘোষিত ৫% ভ্যাট  ধার্যকে  আমাদের ধারাবাহিক লবিং এর বিজয় হিসাবেই আমরা দেখছি। এর ফলে  শুধুমাত্র  রেষ্টুরেন্ট ব্যাবসায়ীরা  উপকৃত হবেন না। ব্রিটেনের গোটা হসপিটালিটি সেক্টর এবং ছোট ব্যাবসায়িরাও উপকৃত হবেন। বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেছেন,ভ্যাট এর হার কমানোতে ব্যাবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এবং করোনা সংকট সময়ে নতুন করে আমাদেরকে ব্যাবসায় মনোনিবেশ করতে মানষিক ও অথনৈতিকভাবে উৎসাহিত করবে। বিসিএ‘র প্রধান চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেছেন,চ্যান্সেলার ঋষি সোনাক  আমাদের দাবীগুলো শুনেছেন। আমরা যা চেয়েছিলাম তা বাস্তবতার নিরিখেই উপস্থাপন করা হয়েছিল। জার্মানি ইতিমধ্যে তাদের হসপিটালিটি সেক্টরের ভ্যাট একইভাবে কমিয়েছে। চ্যান্সেলরের  এই যুগান্তকারী পদক্ষেপ  কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও স্বস্থি আনবে বলে আমরা মনে করছি।