ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ব্রিটেনে ‘বাঙালির বিয়েতে বাংলাদেশী পোশাক’-ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

ব্রিটেনে ‘বাঙালির বিয়েতে বাংলাদেশী পোশাক’-ক্যাম্পেইন শুরু
বাংলাদেশের উন্নতমানের ঐতিহ্যবাহী পোশাক শিল্পের কাজকে বিলেতে বৃটিশ বাংলাদেশীদের বিয়ে—সাদীতে আকৃষ্ট করার লক্ষ্যে ১৩ ডিসেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃটিশ বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মোস্তফা কামাল মিলন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা সৈয়দা সি ফ্যাশন ব্র্যান্ডের পরিচালক কাউন্সিলর সাঈদা চৌধুরী,লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের ম্যানেজিং ডাইরেক্ট আহাদ আহমদ, আরিয়ানা ব্যানকুয়েটিং হলের ম্যানেজিং ডাইরেক্টর তোফায়েল আহমেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা ও বৃটিশ বাংলাদেশী উদ্যোক্তা আতিক চৌধুরী, প্রাইড অব এশিয়ার ম্যানেজিং ডাইরেক্ট ওয়াজেদ হাসান সেলিম। সংবাদ সম্মেলনে বলা হয়,  এ দেশে বৃটিশ বাংলাদেশীদের প্রতিটি বিয়েতে গড়ে প্রায় ৫০ হাজার পাউন্ড খরচ হয়ে থাকে। বর—কনেসহ তাদের পরিবারের সদস্যদের গায়ে হলুদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী অভ্যর্থনা অর্থাৎ রিসেপশন অনুষ্ঠানে গড়ে ২০%, যা প্রায় ১০ হাজার পাউন্ডের মত পোশাক খাতে ব্যয় করা হয়। এই ১০ হাজার পাউন্ডের একটি পাউন্ডও বাংলাদেশের পোশাক—শিল্প পায় না। কারণ, বাংলাদেশে তৈরি পোশাক পরে সাধারণত বৃটিশ—বাংলাদেশীদের বিয়ে হয় না। ভিন্ন দেশের তৈরি পোশাক পরিধান করেই বৃটিশ—বাংলাদেশীদের বিয়ে হয়। অথচ বাংলাদেশের অনেক প্রসিদ্ধ পোশাক শিল্প যেমন: মোগা সিল্ক, তসর সিল্ক, ইরি সিল্ক, মালবেরি সিল্ক, রাজশাহী সিল্ক, ঢাকাই জামদানি, মসলিন, মিরপুরী কাতান/বানারসীসহ তাঁত এবং খাদি থাকা সত্ত্বেও এদেশে অর্থাৎ ব্রিটেনে বাংলাদেশীদের বিয়েতে এসবের কোন স্থানই নেই। বিলেতে বাংলাদেশীদের বিয়েতে বাংলাদেশের দক্ষ ও নিপুণ পোশাক কারিগরের কারুকার্য, সৌন্দর্যবোধ, কাজের মানের প্রচার ও প্রসারে এবং প্রসিদ্ধ এই পোষাক শিল্পের অগ্রগতির ক্ষেত্রে আমরা কি চেষ্টা করে দেখতে পারি না? এখানে উল্লেখযোগ্য যে, উল্লেখিত এই পোশাক—শিল্পে পুরো নীতি—নৈতিকতা অবলম্বন করা হয়ে থাকে। বাংলাদেশের কয়েকজন ফ্যাশন ডিজাইনারসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সঙ্গে এ ব্যাপারে কয়েক দফা আলোচনা হয়েছে। তারা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এবিষয়ে তারা অত্যন্ত আশাবাদী। এছাড়া, তারা আমাদের সাথে কাজ করার অঙ্গীকার করেছেন। “বাঙালীর বিয়েতে বাংলাদেশের পোশাক” একটি ক্যাম্পেইনের নাম। আশা করছি, এ ক্যাম্পেইনের সাথে অনেকেই যুক্ত হয়ে কাজ করবেন। বিশেষ করে বিবিসিসিআই, লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার, সাইদা—সি, দ্যা আরিয়ানা গ্রুপ, প্রাইড অব এশিয়া এবং মে—ফেয়ার ভেন্যুসহ আরো বিয়ের আয়োজকদের বিভিন্ন সংগঠন কাজ করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী। বৃটিশ—বাংলাদেশীদের ৪র্থ প্রজন্ম এখন বিলেতে বাস করছে। বিয়ের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। হিসেব করলে দেখা যাবে, বছরে প্রায় ২ হাজার বিয়েতে ২০ মিলিয়ন পাউন্ড বিয়ের পোশাক খাতে ব্যয় হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শিল্প বৃটিশ—বাংলাদেশীদের বিয়েতে যথেষ্ট মানসম্মত ও এক্সক্লুসিভ (অনন্য) বিয়ের কাপড়ের যোগান দিতে পারবে। আমরা এই ক্যাম্পেইনটির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যৎ পরিকল্পনাঃ ১. বিলেতের মাটিতে বাংলাদেশী এক্সক্লুসিভ (অনন্য) বিয়ের পোশাক—শিল্পের প্রদর্শনী। ২. ফ্যাশন ডিজাইনার, পোষাক শিল্প প্রদর্শনীর আয়োজক এবং ওয়েডিং সার্ভিস ব্যাবসার সমন্বয়কারীদের নিয়ে সেমিনার।৩. বাংলাদেশের বিয়ের পোশাকে বিনিয়োগের বিষয়ে নিয়মিত কনফারেন্সের আয়োজন। অনুষ্ঠানে সৈয়দা সি, কোরাল ক্লাউসেট এবং আনান আজম নামে ৩ জন ভিন্ন ফ্যাশন ডিজাইনারের পোশাকের ছবি প্রদর্শিত হয়।