ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

‘বেস্ট পারফরমেন্স ইন দ্যা ইসি’ স্বীকৃতি পেলেন  মো. রেজাউল করিম মৃধা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০২:০৮ এএম

‘বেস্ট পারফরমেন্স ইন দ্যা ইসি’ স্বীকৃতি পেলেন  মো. রেজাউল করিম মৃধা
বাংলাদেশের বাইরে প্রাচীন ও সর্ববৃহৎ বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন  লন্ডন বাংলা প্রেসক্লাবের ‘বেস্ট পারফরমেন্স ইন দ্যা ইসি এওয়ার্ড’ লাভ করেছেন  মো. রেজাউল করিম মৃধা । তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিগত দুই বছরের কার্যকরি কমিটির নির্বাচিত  ইভেন্ট এ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি ছিলেন। ইসি কমিটিতে  দায়িত্ব পালনে অনন্য  ভূমিকা রাখার কারণে গত ২৮শে জানুয়ারী ২০২৪ লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্লাবের  ইসি কমিটির পক্ষ থেকে দীর্ঘ ৩০ বছরের মধ্যে এমদাদ-তাইছির-সালেহ নেতৃত্বাধীন কমিটি  কাজের  স্বীকৃতি স্বরুপ ব্যতিক্রমী উদ্যোগ  “Best performance in the EC Award চালু করেছে । রেজাউল করিম মৃধা  তার কাজের স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড পেলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০২৪ সালের নির্বাচনে নতুন কমিটির সহ- সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার  ও  এমএএইচ লন্ডন টিভি ও মৃধা মিডিয়া অন লাইনের মৃধা শো এর প্রেজেন্টার। মো. রেজাউল করিম মৃধা সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ২০২১ সালে  টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক “কোভিড হিরো এওয়ার্ড ২০২০”,“কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২১”এবং “সিভিক অ্যাওয়ার্ড ২০২২”লাভ করেন। ইতালীতে অবস্থান কালে তিনি বাংলাদেশের খবর গ্রুপের 'বর্তমান দিনকাল', 'চিত্রবাংলা' ও 'সাপ্তাহিক ২০০০' এর ইতালী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইতালী থেকে প্রকাশিত 'দেশ-বিদেশ' ও 'স্বদেশ বিদেশ' পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ইতালীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি ইতালী র নির্বাচিত সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এছাড়াও বিভিন্ন সেবামূলক সংগঠনে বিভিন্ন পদে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি লন্ডনের ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি । মো. রেজাউল করিম মৃধা ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মিরপুর সরকারী বাংলা কলেজ থেকে কৃতিত্বের সাথে ব্যাচেলর অব আর্টস (বিএ), সাভার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং নিজ গ্রাম ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়  মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। মো. রেজাউল করিম মৃধার জন্ম ১৯৬৬ সালে মানিকগঞ্জ জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। স্ত্রী, চার কন্যা ও এক পুত্র সন্তানকে নিয়ে তিনি বর্তমানে পূর্ব লণ্ডনের টাওয়ার হ্যামলেটস এ বসবাস করছেন। তাঁর সন্তানেরা যুক্তরাজ্যের স্বনামধন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি উচ্চতর পড়াশোনা শেষে তাঁর মেঝো মেয়ে নিউহ্যাম এর একটি সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছেন মেয়ের জামাতা কম্পিউটার ইন্জিনিয়র এবং বড় মেয়ে ইম্পিরিয়াল থেকে মাস্টার্স করে ক্রয়ডনের একটি ক্যান্সার মেডিসিন আবিস্কারক  ইনিস্টিউটিতে গবেষণা করছেন। তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য লন্ডন বাংলা প্রেসক্লারের সকল সদস্য সহ সকলের কাছে দোয়া কামনা করছেন।( বিজ্ঞপ্তি)