ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বেতনের দাবিতে লেবাননে বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১৫ মে ২০২০, ১২:৪০ এএম

বেতনের দাবিতে লেবাননে বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে লেবাননে বিক্ষোভ করেছেন বাংলাদেশি শ্রমিকরা। গত মঙ্গলবার লেবাননের রোড ক্লিনার কোম্পানি রামকুতে কর্মরত বাংলাদেশি কর্মীরা রাস্তায় বিক্ষোভ করেন।  এ সময় রামকু কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ গিয়ে কর্মীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এ সময় পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। শ্রমিকরা জানান, গত ৭ মাস ধরে রামকু কোম্পানি বাংলাদেশি কর্মীদের লেবানিজ পাউন্ডে পেতন পরিশোধ করে আসছে।  কিন্তু চুক্তি অনুযায়ী তাদের ডলারে বেতন পরিশোধ করার কথা।  অন্য দিকে গত ৩ মাস ধরে  কোনও কর্মীর বেতন পরিশোধ করেনি কোম্পানিটি। বেতন ভাতা আদায়ের দাবিতে মঙ্গলবার কর্মীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় নথি জমা দেয়।  কোম্পানির ইনচার্জ সেই নথিপত্র গ্রহণ করতে না চাইলে ঘটে বিপত্তি। ‌ইনচার্জের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাংলাদেশিরা উত্তেজিত হয়। লেবাননে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি।   বৃহস্পতিবার বিষয়টি নিয়ে লেবাননে শ্রম মন্ত্রণালয় ও রামকু কর্তৃপক্ষের সাথে বসার কথা ছিল।  কিন্তু রামকুর উকিল আজ না আসতে পারায় শুক্রবার বৈঠক হবে। এছাড়া শুক্রবার দূতাবাসের একটি দল রামকু পরিদর্শনে যাবেন বলেও জানান আব্দুল্লাহ আল মামুন। লেবাননের শ্রমিক সংগঠন ফেনাসলের সভাপতি আব্দুল্লাহ ক্রেস্ট জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশি কর্মীরা সুন্দরভাবে তাদের সমস্যার কথা কাগজে লিখে তাদের কোম্পানিকে দিতে চাচ্ছিল। কিন্ত দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তা গ্রহণ করেনি। এ ঘটনার পর বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের উদ্যেশ্যে এক বিজ্ঞপ্তিতে জানায় RAMCO কোম্পানিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আলোচনার জন্য আজ (১৪মে) সকাল ১১ টায় লেবাননের শ্রম মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের সাথে মিটিং ছিল। কিন্তু Ramco এর আইন উপদেষ্টা না আসায় মিটিং করা যায়নি। আগামী সোমবার দূতাবাসে Ramco এর প্রতিনিধি আসবে। আগামী বুধবারে ILO, দূতাবাস ও লেবাননের শ্রম মন্ত্রণালয় এ বিষয়ে একটি সভা করবে। প্রবাসীদের অনুরোধ করব এ পরিস্থিতিতে কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ থেকে আপনারা বিরত থাকবেন।