ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ পিএম

বেডফোর্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত
বেডফোর্ডে আই লার্ণ বেডফোর্ড কর্তৃক আয়োজিত শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো মহান শহীদ দিবস। ভাষা শহীদদের রক্তে সেদিন সূচনা হওয়া অধ্যায়ের মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১ ফেব্রুয়ারি আজ। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…। ’২১ ফেব্রুয়ারি জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস প্রথমবারের মতো বেডফোর্ড হারপার সোইট এবং হারপার স্কোয়ারে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক এর মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেডফোর্ড এন্ড কেম্পষ্টন সাংসদ ব্রিটিশ পার্লামেন্টের এম পি মোহাম্মদ ইয়াসিন, বেডফোর্ডশায়ার লর্ড লেফটেন্যান্ট, বেডফোর্ড হাইশেরিফ, বেডফোর্ড বারাহ কাউন্সিল মেয়র ডেইভ হ্যাডসন, বেডফোর্ড বারাহ কাউন্সিলার আবু সুলতান, বেডফোর্ডশায়ার গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন আলহাজ্ব তৌফিক আলী মিনার, সাধারণ সম্পাদক শহীদুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলী, বেডফোর্ড আই লার্ণ এর রেলি রহমান, ডঃ সেলিনা জাহান লিসা, বেডফোর্ড বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি আজিব উল্লাহ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সায়েকুল হক সায়েক, নুরুল আমিন, খায়রুল ইসলাম, সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী, লেবার পার্টির কাউন্সিলার পদ প্রার্থী মাসুক উল্লাহ নানু, বেডফোর্ড শায়ার পুলিশ এবং বেডফোর্ডে বসবাসরত বাংলাদেশীসহ ধর্মবর্ন নির্বিশেষে সর্বস্তরের মানুষ অস্থায়ী শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। এর মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে হারপার সুইটে বাংলাদেশের হস্তশিল্প প্রদর্শনী, ফ্যাশন শো, রকমারি খাবার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে রেলি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মহান ২১শে'র উপর বক্তব্য রাখেন বেডফোর্ড এন্ড কেম্পস্টন ব্রিটিশ এমপি মোহাম্মদ ইয়াসিন, লর্ড লেফটেন্যান্ট, বেডফোর্ড মেয়র ডেইভ হ্যাডসন, হাই শেরিফ, কাউন্সিল কাউন্সিল কাউন্সিলার আবু সুলতান সুলতান, আলহাজ্ব আলহাজ্ব তৌফিক তৌফিক আলী মিনার, মাসুক উল্লাহ নানু,সুনিতা প্রভাকর ও অন্যান্য নেতৃবৃন্দের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে কবিতা আবৃত্তি করেন সাইদুর রহমান, কবি রুহুল আমিন চৌধুরী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিশু কিশোরগণ। এ ছাড়া লন্ডন, লুটন থেকে আগত এপার ওপার বাংলার শিল্পীগোষ্ঠী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতায় ছিলেন উইমেন গ্রুপের লিডার লিলা বেগম ও রেলি রহমান। ( বিজ্ঞপ্তি)