ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৫:৪১ এএম

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন
বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দ এবার করোনাভাইরাস প্রাদুর্ভাব মুহূর্তে উপজেলার কয়েকশ’ কোরআনে হাফেজ, সাংবাদিক ও শতাধিক হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে দিচ্ছেন আর্থিক সহায়তা। শুক্রবার (১৫ মে) বেলা ৩ টায় বিয়ানীবাজার পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রোগ্রামের মুখপাত্র সাবেক ছাত্রনেতা জুবের আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ। এতে প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফয়সল মাহমুদ, আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের আত্মার আত্মীয়। এ কথা শুধু মুখে নয়, আমাদের যেকোন দুর্যোগ কিংবা প্রয়োজনে তাঁরা যেভাবে সাড়া দেন তাতে সহজেই এ কথার বাস্তব প্রমাণ মিলে। তাদের মহতি কার্যক্রমে আমরা গর্বিত হই। বক্তারা আরো বলেন, মামুন-মুন্না-জাকিরের নেতৃত্বাধীন এ সংগঠন করোনাভাইরাস দুর্যোগ সময়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করায় সত্যি আমরা আনন্দিত। এজন্য এ সংগঠনের সাথে জড়িত সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। বক্তারা আরো বলেন, বিয়ানীবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী সংগঠনের নেতাদের অনৈক্য নয়, অতীতের মতো ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না ও ট্রেজারার জাকির হোসেন পৃথক ভিডিও বার্তায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বৈশ্বিক এ মহামারিতে দেশের প্রিয় স্বজনদের জন্য আমাদের মন কাঁদছে। এজন্য আমরা শুধু আর্থিক অনুদান নয়, এর মাধ্যমে সবার সাথে একাত্ম হয়েছি মাত্র। অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও আমরা বিয়ানীবাজারবাসীর যেকোন সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এ সময় প্রবাসী নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার অনুরোধ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।