ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র বার্ষিক সামার ট্রিপ

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৬ এএম

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র বার্ষিক সামার ট্রিপ
১ সেপ্টেম্বর, রবিবার বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে আয়োজন করে বার্ষিক সামার ট্রিপ । লন্ডন থেকে ব্রাইটনের সমুদ্র সৈকতে সকাল সাড়ে ৯ টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোড থেকে  কোচ  যাত্রা  করে ব্রাইটনে পৌছায়  সকাল ১১ টায়। সেখানে সকলে মিলে একটি বোট নিয়ে ব্রাইটনের পুরো সমুদ্র ভ্রমণ করেন। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে বার্ষিক সামার ট্রিপ আয়োজন করা হয় ১ সেপ্টেম্বর, রবিবার। লন্ডন থেকে ব্রাইটনের সমুদ্র সৈকত।সকাল সাড়ে ৯ টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোড থেকে একটি কোচ নিয়ে যাত্রা শুরু করে। সোয়া ১১ টায় ব্রাইটনে পৌঁছে যায়।একটি বোট নিয়ে ব্রাইটনের পুরো সমুদ্র ভ্রমণ করেন। ব্রাইটনের তরুন ব্যবসায়ী আকলাখ হোসেন শিলু সবাইকে সেখানে স্বাগত জানান। সমিতির সদস্যরা  নৌবিহার  দারুণ  উপভোগ করেন। সমবেত কণ্ঠে সকলের কণ্ঠে ছিল বাঙালি ঐতিহ্যের নানা গাণ। ওরে নীল দরিয়া  আমায় দেরে দে ছাড়িয়া/ ওরে সাম্পানের নাইয়া/ আমায় দেরে দে ভিড়াইয়া। কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় / বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়/কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়/আগে কি সুন্দর দিন কাটাইতাম/আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ইত্যাদিতে মুখর ছিল সমুদ্র ভ্রমণ। গ্রান্ড রসইয়ের শেফ সরওয়ারের হাতের রান্না করা মজাদার নানা পদের খাবারে উপভোগ করেন দুপুরের খাবার। তারপর শুরু হয় বিভিন্ন ধরণের গ্রামীন খেলাধূলা। হাড়ি ভাংগা, রশি টানা ,ফুটবল।খেলার পরে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। বাউল গান গেয়ে মাতিয়ে রাখেন সাহেদ আহমদ, আবু আহমদ সরওয়ার ও আমিনুল হক। ফেইসবুকে সার্বক্ষণিক লাইভ করে সমুদ্র সৈকতের আনন্দ ভ্রমণের বিষয়টি স্মৃতিময় করে রাখেন জাকারিয়া মাহমুদ। পুরো আনন্দ যাত্রার সমন্বয়ক ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান ও বিনোদন সম্পাদক মমিনুল ইসলাম লিমন। আনন্দ ভ্রমণে অংশনেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি মামুন রশীদ, সহসভাপতি দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, কোষাধ্যক্ষ জাকির হোসেন, আলী বেবুল, আকরম আলী এমাদ,আবু বক্কর খসরু,মোহাম্মদ আলম,আব্দুল আলীম,সফিকুল হক এবাদ,জামাল উদ্দিন ,আহমদ হোসেন,মানিক হোসেন,ফাজায়েল আহমদ তারেক,সাইদুর রহমান,আবু কাওছার,নুরুল ইসলাম,মুসলেহ উদ্দিন ,আবুল হোসেন,নোমান হোসেন আলম,মুজিবুর রহমান ও ছাদিক আহমদ। আনন্দভ্রমণ শেষ পর্বেও ছিল নানা আয়োজন। গাণ, কৌতুক ও স্মৃতিচারণে ব্রাইটন টু লন্ডনের পথও  ছিল দারুণ উপভোগ্য।