ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের সেবায় আজীবন পাশে থাকবো -সরওয়ার হোসেন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের সেবায় আজীবন পাশে থাকবো -সরওয়ার হোসেন
যুক্তরাজ্যস্থ  বিয়ানীবাজারবাসীর উদ্যোগে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শুভ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের সাথে  এক মতবিমিয় সভার আয়োজন করা হয়। ১৮ জানুয়ারী বুধবার পূর্ব লন্ডনের একটি হলে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,  সরওয়ার হোসেন  আওয়ামীলীগের একজন পরীক্ষিত ত্যাগী নেতা। ওয়ান ইলেভেন এর শুরুর দিকে তিনি গ্রেফতার ও কারাভোগ করেন। দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ ভালোভাবে জানেন- তিনি মানুষের জন্য নিবেদিত আওয়ামীলীগ নেতা। আনোয়ারুজ্জামান চৌধুরী কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনকে  প্রবাসীদের অত্যন্ত জনপ্রিয়  লীডার  উল্লেখ করে বলেন- বিভিন্ন দেশে অবস্থানরত  প্রবাসীদের নানা সমস্যা ও দাবী দাওয়া পূরণে তিনি দীর্ঘদিন থেকে কাজ করছেন। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষের জন্য করোনা পেনডামিক সময়ে তিনি মানবিক সহায়তা ও করোনা প্রতিরোধে বিভিন্ন হাসপাতাল ও সেবাকেন্দ্রে স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী ও মেডিকেল ইক্যুইপমেন্ট দিয়ে সহায়তা করেছেন-যা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশিষ্ট  রাজনীতিবিদ সরওয়ার হোসেন  তার বক্তব্যে বলেন, আমি আমার এলাকার জনগণের সেবায় বিরামহীন কাজ করছি। ভবিষ্যতেও তাদের সুখে-দূখে পাশে থাকবো। তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর উন্নয়নে প্রবাসীদের ধাবারবাহিক সামাজিক ও মানবিক কাজের প্রসংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের একজন সেবক হয়ে  বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর জন্য  আজীবন কাজ করে যাবো। সরওয়ার হোসেন প্রবাসীদের  নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, একজন  প্রবাসী হিসাবে প্রবাসীদের কষ্ঠগুলো অনুভব করি। আপনাদের সহযোগিতায় আমি সব সময় আপনাদের পাশে আছি। আমার ফোন নাম্বার আপনাদের জন্য সকল সময় উন্মোক্ত। সাংবাদিক বাবুল হোসেন ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি মো: মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি মুহিবু্র রহমান মুহিব, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও সাব উদ্দিন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি মনজ্জির আলী,  সহ সভাপতি আলা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ , বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন ছানা, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আসাব উদ্দিন আহমেদ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন,বর্তমান ট্রেজারার ইফতেখার হোসেন সিপন, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল ওদুদ, বিয়ানীবাজার সরকারী কলেজ এর সাবেক ভিপি ছরওয়ার আহমদ ও জিএস জেবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীম, আনোয়ার হোসেইন, কামাল উদ্দিন, নূর উদ্দিন লোদী, দেলওয়ার হোসেন দেলু, ছাদিক আহমেদ, মাহমুদুল হাছান, আসুক আহমদ, মো: কিবরিয়া, ফারুক আহমদ,  যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, যুবনেতা মিসবাহ মাসুম সহ অনেকে। বক্তাগণ রাজনীতিবিদ সরওয়ার হোসেন এর করোনা মহামারী সময়ে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সিলেট -৬ সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়নে সরওয়ার হোসেন এর সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংসা করে বক্তারা বলেন, ইতিহাস বলে, এই অঞ্চলের মানুষ সবসময় ‘ সমাজ কর্ম ও আত্নিয়তা‘কে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করে আসছে। আগামীতে সামাজিক এই ঐতিহ্যের বন্ধনটিও অটুক রাখবে জনগণ। মতবিনিময় সভায় হলভর্তি মানুষ সরওয়ার হোসেনকে  আগামী নির্বাচনে সিলেট-৬ সংসদীয় আসনের প্রার্থী হওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যে কর্মরত বিয়ানীবাজারবাসী সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান  সাংবাদিক বাবুল হোসেন( বাংলা পোস্ট), চৌধুরী মুরাদ( আইওন টিভি), লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ(বিলেত বাংলা),ফয়সল আহমদ রুহেল( চ্যানেল এস),আনোয়ারুল ইসলাম অভি(৫২বাংলা), আলতাফ হোসেন  চৌধুরী(এনটিভি),ফয়সল মাহমুদ( চ্যানেল এস) ও শামসুর সুমেল(চ্যানেল ইউরোপ)। এছাড়াও চারখাই থানা বাস্তবায়ন পরিষদ ও মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর  নেতৃবৃন্দ  ফুলেল শুভেচ্ছা জানান।

লন্ডনে বিয়ানীবাজারবাসীর উদ্যোগে সরওয়ার হোসেনের সাথে মতবিনিময়

https://www.youtube.com/watch?v=bYQw5FAzRp8