ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ক্যান্সার দিবস পালন

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৯ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ক্যান্সার দিবস পালন

আজ ৪ঠা ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবস। প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি ।প্রতি বছরের ন্যায় এই বছরেও সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে সামাজিক সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“I am and I will’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত র‍্যালী বেলা ১০ ঘটিকার সময় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে পৌরশহর প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। জনসচেনতামুলক এই র‍্যালীতে সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সি ই ও এন্ড এম ডি এম সাব উদ্দিন, হাসপাতালের পরিচালক আলহাজ্ব আব্দুল শফিক, হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব বাজিদুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ, “নিরাপদ চিকিৎসা চাই”- বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ, বি এন সি সি ও রোভার স্কাউট- এর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী, গণমাধ্যমের কর্মীবৃন্দ,হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও গৌরীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যান্সার দিবসের পরবর্তী কর্মসূচীর অংশ হিসেবে বিকাল ৪ ঘটিকার সময় হাসপাতালের কনফারেন্স হলে ক্যান্সারের সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের ফান্ড্রাইজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল শফিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ-এর ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ এস্তেফসার হোসাইন।

অনুষ্ঠানে প্রধান আলোচক তাঁর বক্তব্যে বিশ্ব ব্যাপী ক্যান্সারের ভয়াবহ পরিস্থিতি ও এর প্রতিরোধের উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তুলে ধরেন। এই সময় তিনি বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এই হাসপাতাল কে সার্বিকভাবে সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন। অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে হাসপাতালের কার্যক্রমের প্রশংসার পাশাপাশি ক্যান্সার একটি মরণ ব্যাধি কিন্তু একমাত্র সচেতনতাই পারে এই মরন ব্যাধিকে আমাদের সমাজ থেকে দূর করতে- সে বিষয়ে আলোকপাত করেন।

উল্লেখ্য যে, বিশ্ব ক্যান্সার দিবসকে সামনে রেখে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল গত ২৯শে জানুয়ারি হতে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিনামূল্যে মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সারের উপর বিশেষ চিকিৎসা সেবা ও জরায়ু ও স্তন ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়, এতে শতাধিক মহিলাগণ বিনামূল্যে সেবা গ্রহন করে উপকৃত হন।