ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ এএম

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত প্রাচীনতম আর্ত-সামাজিক উন্নয়নমূলক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের ২০২৩-২৫ সালের কার্যকরী  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার পূর্বলন্ডনের একটি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায়  প্রবীন ও নতুন প্রজন্মের সমন্ধয়ে সামাজিক ও মানবিক কাজের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ। সমিতির  সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা, কর্মকর্তা ও  সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় সদস্য ও নেতৃবৃন্দ একে একে তাদের অনুভূতি প্রকাশ। আবিদ হোসেন চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সমিতির কোষাধ্যক্ষ  সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী  সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ৩মাস হাসপাতালে নিবিড় পরিচর্যায় থেকে সকলের দোয়ায় বেঁচে আসায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-আমি হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলাম। সুস্থ হয়ে  জেনেছি সমিতির পক্ষ থেকে আমার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন,  পর্যায়ক্রমে সমিতি নেতৃবৃন্দ হাসপাতালে দেখতে গিয়েছেন এবং আমার পরিবারের সর্বদা খোঁজখবর নিয়েছেন। এরকম সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততা রয়েছে বলে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মনোজ্জির আলী ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক ভিপি ছরওয়ার আহমদ ও  আনোয়ার হোসেইন, কবি ইকবাল হোসেন বুলবুল, আব্দুর রহিম শামীম, জেবুল ইসলাম, নূর লোদী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান তাফাদার, মাহমুদুল হাসান,আনোয়ার হোসেন লোকমান,আসুক আহমেদ,আবু বক্কর, সাইফ মালিক,মাহবুব রহমান তাপাদার,শরিফুল ইসলাম রবিন, খালেদ আহমেদ জয়,দুলাল আলম,হেলিম আহমদ জারা,বুলবুল আহমেদ,রুহেল আহমেদ, রাসেদ খান প্রমুখ। বক্তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন- যুক্তরাজ্যে উপজেলা ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের প্রাচীনতম সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ও বৃটেনে কমিউনিটিতে নানাবিদ সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে চলেছে। এই সংগঠনের প্রবীন নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টির প্রধানের দায়িত্ব সহ বাংলাদেশেী কমিউনিটির নেতৃস্থানীয় বিভিন্ন পদে থেকে সুনামের সাথে কমিউনিটির সেবা করেছেন। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। সংগঠনটি বৃটেনের  ডাইভার্স কমিউনিটিতে  কাজের মাধ্যমে একটি রোল মডেল সামাজিক সংগঠন হিসাবে পরিচিত। বক্তারা বলেন, সমিতির  অতীতের ভালো কাজের অভিজ্ঞতাকে সামনে রেখে নবগঠিত কমিটি তাদের মেধা ও উদ্যোম নিয়ে আরও দৃষ্টান্তমূলক ভালো কাজ করবে বলে আমরা আশাবাদি। এক্ষেত্রে সকল সদস্যবৃন্দের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- সমিতির ট্রেজারার সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরীর জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানানো হয়। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। ( বিজ্ঞপ্তি)
আরও পড়ুন :