ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বিমানের টিকেটের মূল্য কমানোর দাবীতে প্রতিবাদ সভা 

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১০:৪৪ পিএম

বিমানের টিকেটের মূল্য কমানোর দাবীতে প্রতিবাদ সভা 
যুক্তরাজ্যের লুটন শহরে বিমানের লন্ডন -সিলেট রুটের টিকেটের মূল্য কমানোর দাবীতে দক্ষিন সুরমা ইউনাটেড ইউকের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২৮ শে ফেব্রুয়ারি বুধবার লুটনের একটি কমিউনিটি হলে আয়োজিত সভায় লুটনের বিশিষ্ট ব্যবসায়ী  সাজ্জাদ আলী দিলওয়ারের সভাপতিত্বে  এবং প্রাক্তন ছাত্রনেতা , বিশিষ্ট সংগঠক  এডভোকেট সফিক উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন  খালেদ  আহমদ। সভায় বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসী বাঙ্গালীরা  বিমানের টিকিটের মূল্য বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করার দাবি তুলেছেন। সিলেটের যাত্রীদের নিয়ে এক ধরনের তামাশা হচ্ছে, যা বিশ্বের আর কোথাও এ ধরনের সিস্টেম নেই। বিমান সিলেটের যাত্রীদের চাপ দেখে দফায় দফায় দাম বাড়ায়। লন্ডন-সিলেট রুডে বিমানের  টিকিট যেন ‘সোনার হরিণ। সব সময়ই টিকিট সংকট। টাকা দিয়েও মিলে না বিমানের টিকিট। গোপন সিন্টিকেটের কারণে ‘গোপন চ্যানেলে’ দ্বিগুণ, তিনগুণ টাকা দিয়ে টিকিট কিনে যাত্রীদের  যেতে হচ্ছে। বক্তারা বলেন , বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির কারনে মধ্য আয়ের প্রবাসীরা তাদের পরিবার নিয়ে দেশে যেতে পারছেন না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এখন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে দেশি-বিদেশি যেকোনো এয়ারলাইন্সের উড়োজাহাজ ওঠা-নামা করতে পারবে। কিন্ত আমলাতান্ত্রিক জটিলতা ও গ্রাউন্ড সার্ভিস না দেয়ার কারণে বিদেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো সিলেটে যেতে পারছে না। এ কারণে একমাত্র বিমানই সিলেট থেকে বহির্বিশ্বে ফ্লাইট অপারেট করে। বিমান যে ব্যবসা করে তার ৮০ থেকে ৮৫ ভাগ ব্যবসা সিলেটের যাত্রী থেকেই করে। কারণ হচ্ছে-ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  ইমিগ্রেশন হয়রানি, লাগেজ নিরাপত্তার অভাবের কারণে সিলেটের যাত্রীরা ঢাকা হয়ে  দেশে যেতে চান না। গোটা বছরই যুক্তরাজ্যর দুটি রুটে বিমানের টিকিটের সংকট লেগেই  থাকে। অথচ বিমানের উঠার পর দেখা যায় প্রায় সিট খালি। কয়েকটি বড় ট্রাভেল এজেন্সি বিমানের টিকিট বিভাগের কিছু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে বেশি দামে টিকিট নিয়ে আসেন এবং তারা আরেক দফা দাম বাড়িয়ে সেই টিকিট বিক্রি করেন। কেবলমাত্র নির্ধারিত মূল্য পাচ্ছে বিমান কর্তৃপক্ষ। মাঝখানে মধ্যস্কত্বভোগীরা লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। বক্তারা বলেন -বিমানের এক শ্রেণির কর্মকর্তা ওয়েবসাইটের সফটওয়্যারে টিকিট ‘হাইড’ করে রেখে দেন। পরে তারা নির্ধারিত এজেন্সির মাধ্যমে এগুলো বেশি দামে বিক্রি করেন। কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া যাত্রী অনুপাতে বিমানের এমনিতেই আসন সংকট। সপ্তাহে ৭টি ফ্লাইট যথেষ্ট না।সিলেটে অন্য কোনো এয়ারলাইন্সের সেবা না থাকার কারণে বিমান ‘মনোপলি’ ব্যবসা করছে। বক্তারা  বলেন, বিমান বাংলাদেশ যাতে প্রবাসীদের লাশ পাশ্ববর্তি  দেশসমূহের  মতো ফ্রিতে বহন করে বাংলাদেশে নিয়ে যায় তার দাবী তুলে ধরেন। তারা অবিলম্বে টিকিটের দাম কমিয়ে একটা লেভেল ফিল্ডে নিয়ে আসার  এবং এয়ারপোর্টে যাত্রী হয়রানি বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর কামনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবী জানান।  অন্যথায় প্রবাসী বাংলাদেশি জনগণ বিমান বয়কট করতে বাধ্য হবে।  এ   দাবীর পক্ষে জনমত গড়ে তোলার জন্য প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক  সংগঠনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সভায় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ফখর উদ্দিন চৌধুরী , ফেরদৌস শেরদিল , কামাল উদ্দিন , আহমেদ সাদিক ,আব্দুল কাইয়ুম পংকি, বাবুল হোসেন ,এমদাদুল হক পাবেল,  পারভেজ আহমদ ,শেখ মনসুর আহমদ ,এস এম হক এনাম , তাহিরুল হাসান জুনেদ, মোহাম্মদ আব্দুল লতিফ ,রায়হান আহমদ ,জহির উদ্দিন জামাল , মোস্তাক আহমদ ,মোহাম্মদ আব্দুস সহিদ ,রুম্মান আহমদ ,মঈন হোসেন , আবুল হাসান , বজলুর রহমান , সালেক আহমদ , ইকবাল আহমদ ,সেলিম আহমদ, জালাল আহমদ ,মোহাম্মদ রাজা মিয়া ,মোহাম্মদ রায়হান ,জামাল উদ্দিন , মাসুক ঊদ্দিন ,মোহাম্মদ সাহেল আহমদ, ইসমাইল হোসেন , আহাদ গাজি , মুহিবুর রহমান , মোহাম্মদ আশরাফ উদ্দিন , ইসমাইল হোসেন রাজন , মোহাম্মদ আব্দুল মালিক , মোহাম্মদ আলী , বেলাল আহমদ , জামাল উদ্দিন, ইকবাল হাসান , আমিনুর রহমান আহমেদ , আবুল কালাম , আনহার মিয়া , মোহাম্মদ হেলাল আহমদ ,সাহেদ আহমদ , রইছ আলী ,লাল আহমদ , সেলিম ঊদ্দিন রায়হান ,জাহির আহমদ প্রমুখ। আরও দেখুন-

বাংলাদেশ বিমান তুমি কার? লুটিলার ক্যাম্পেইন

https://www.youtube.com/watch?v=kbAlGXfLq54&t=8s