ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বার্সেলোনায় স্পেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশিদের সরব প্রচারণা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:৩৬ এএম

বার্সেলোনায় স্পেনের জাতীয় নির্বাচনে  বাংলাদেশিদের সরব প্রচারণা
স্পেনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাতালোনিয়ার লোকাল পার্টির ইআরসি-এর পক্ষে সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় ও আলোচনা সভার আয়োজন করা হয়।১৪ এপ্রিল শহরের রামলা দে রাভালে  এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ এপ্রিল স্পেনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাতালোনিয়ার স্থানীয় রাজনৈতিক দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়ার ইআরসি দলের বাংলাদেশ সমন্বয়ক সালেহ আহমেদের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির অভিবাস ও নাগরিকত্ব বিভাগের সচিব ওরিয়ল আমোরোস, বিশেষ অতিথি ছিলেন দলটির নাগরিকত্ব বিভাগের সভাপতি নুরিয়া কাম্পস। এ ছাড়া শ্রম ও সামাজিক-পরিবার বিষয়ক মন্ত্রী চাকির ওমরানি, দলের সিউতাদ ভেইয়া ডিস্ট্রিকের সভাপতি মারিনা গাসোল, এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া পার্টির সাবেক সংসদ সদস্য ও বর্তমান প্রার্থী রবার্ট মাসি নাহার; ও বার্সেলোনা মিউনিসিপাল সিটির সিউতাদ ভেইয়ার সভাপতি মার্ক বোররাস বাতায়া প্রমুখ। বাংলাদেশিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দলটির বাংলাদেশ সমন্বয়ক সালেহ আহমেদ, দলের সিনিয়র সদস্য আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, সজীব মার্টিন, এখলাছ মিয়া, জুয়েল হোসেন প্রমুখ। সভায় নির্বাচনে প্রার্থীরা বাংলাদেশিদের সহযোগিতার ভূয়সী প্রশংসা করে আগামী নির্বাচনে বাংলাদেশিদের সহযোগিতাকে অনেক উৎসাহব্যঞ্জক ও ইতিবাক হিসেবে দেখছেন বলে বর্ণনা করেন। আর বাংলাদেশিদের পক্ষে বক্তারা আগামী নির্বাচনে প্রার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসী বাংলাদেশিরা যাতে বিভিন্ন ক্ষেত্রে দলটির সহযোগিতা পায় সেটা প্রত্যাশা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পী রাজু গাজী ও দিবা চৌধুরীর গান পরিবেশনের মাধ্যমে নির্বাচনি সভার সমাপ্তি ঘোষণা করা হয়। [youtube]IqsnaF0-Ua0[/youtube] কণ্ঠ: সুমু মির্জা