ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত

বার্সেলোনায় বাংলার মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৭:০৪ পিএম

বার্সেলোনায় বাংলার মেলা অনুষ্ঠিত
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় অনুষ্ঠিত হলো  ঐতিহ্যবাহী বাংলার মেলা। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের প্রাণের উৎসব হিসেবে খ্যাত এই মেলায় বিপুলসংখ্যক বাংলাদেশি ও বিদেশিরা অংশগ্রহণ করেন। গতকাল শনিবার (১৩ জুলাই) শহরের প্রাণকেন্দ্রে প্লাসা মাকবায় এ মেলা অনুষ্ঠিত হয়। বার্সেলোনা মিউনিসিপ্যাল করপোরেশন ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায়  আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়। বার্সেলোনাসহ স্পেনের কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে এই মেলা হয়ে ওঠে এক চিলতে বাংলাদেশ। অনেকের পরনে ও সাজে দেখা যায় বাংলার ঐতিহ্যময় সাজ। বিকেল ৬টা থেকে শুরু হয়ে মেলা চলে মধ্যরাত পর্যন্ত। পুরো সময় জুড়ে মেলার মঞ্চে ছিল দেশীয় নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টার পর কানায় কানায় ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলা উপভোগ করতে বাংলাদেশিদের সঙ্গে দেখা গেছে অনেক বিদেশিদের। দেশীয় পণ্য ও ঐতিহ্যময় বাংলাদেশি খাবারে সজ্জিত স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নানান স্বাদের বাংলার ঐতিহ্যময় খাবারের স্বাদ উপভোগ করতে ভিড় করতে দেখা গেছে স্প্যানিশদেরও। স্টলে ছিল হরেক রকমের পিঠাপুলি, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, বিরিয়ানি, কাবাব, সমুচা-শিঙারা, ঝাল চানাচুর ও হালুয়াসহ বাংলার ঐতিহ্যময় পান-সুপারি। মেলায় প্রধান অতিথি ছিলেন স্পেনের বাংলাদের দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেরালিদাদ দে কাতালুনিয়া ও বার্সেলোনা মিউনিসিপ্যাল করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি উত্তম কুমার। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মেলা শুরু হবার পর মেলা-সংশ্লিষ্ট সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে আসা কণ্ঠশিল্পী তামান্না, লাবনী বড়ুয়া, যুক্তরাষ্ট্র থেকে আগত কণ্ঠশিল্পী ইমতিয়াজ বাবু, ইতালি থেকে আগত মানসিব। তাদের মন মাতানো গানের পাশাপাশি স্থানীয় শিল্পী দিবা, রাজু গাজি, তন্ময়, জিনাত শফিক, ওয়াসী উদ্দিনসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় ছিল নানা স্বাদের বাংলা গান। আরও ছিল জেমির পরিচালনায় বাংলাদেশের ঐতিহ্যময় পোশাক ও সাংস্কৃতির প্রতীক সম্বলিত শিশুদের পরিবেশনায় বিশেষ ফ্যাশন শো। মেলা মঞ্চের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শামীমা আক্তার মিতা । মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক শফিকুর রহমান এবং আয়োজক সংগঠনের সভাপতি উত্তম কুমার বার্সেলোনায় ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান। তারা বলেন, প্রবাসের বাঙালি প্রজন্ম যাতে এই মেলার মাধ্যমে আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রচেষ্টা।