ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ এএম

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ
যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর বিক্রমকে নাজেহাল ও তাঁর গলায় জুতার মালা পরানোর দৃষ্ঠতা দেখিয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র। বর্তমান সরকারের আশ্রয় ও প্রশ্রয়ে থেকে স্বাধীনতাবিরোধীরা সারাদেশে মুক্তিযোদ্ধাদের নাজেহাল করছে। এমনকি তারা চট্টগ্রামের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার দুঃসাহস দেখিয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। এমতাবস্থায়, বিলেত প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা ১৩ই জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন খলিল কাজী ওবিই, মাহমুদ হাসান এমবিই, লোকমান হোসেন, আবু মুসা হাসান, সৈয়দ গোলাম আলী, ছাদ উদ্দিন আহমদ, এম এ হাদি এবং মোঃ আলাউদ্দিন । অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদ উল্লাহ, সত্যব্রত দাশ স্বপন, ব্যারিস্টার আবুল কালাম, মজিবুল হক মণি, প্রয়াত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের স্ত্রী রিনা কবীর, হাফিজ জিল্লু খান, আনোয়ার খান, নজরুল ইসলাম অকিব, সৈয়দা মাসুদা, আবুল হোসেন ওদুদ, আতিকুর রহমান, আলতাফ হোসেন, আব্দুল আজিজ ত্বকী প্রমুখ। বক্তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো, দেশব্যাপী জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন যে, ভাস্কর্য ভাঙচুর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলা যাবেনা। সভায় বক্তার বলেন যে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ কর হচ্ছে। লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে জলাঞ্জলি দেয়ার ষড়যন্ত্র চলছে। ‘৭২ এর সবিধান রক্ষার জন্য বাংলাদেশের ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার বিবৃতি প্রদানের কথা উল্লেখ করে বক্তারা দেশ-বিদেশে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রক্তে কেনা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ রক্ষা করার জন্য সোচ্চার হওয়ার আহবান জানান। (সংবাদ বিজ্ঞপ্তি)।