ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ফ্রান্স-নেদারল্যান্ডস ফেরতদের ব্রিটেনে বাধ্যতামূলক কোয়ারেনটাইন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ০৫:৩৪ পিএম

ফ্রান্স-নেদারল্যান্ডস ফেরতদের ব্রিটেনে বাধ্যতামূলক কোয়ারেনটাইন
ফ্রান্স, নেদারল্যান্ডস ভ্রমণ করে যারা ব্রিটেনে ফিরছেন, তাদেরকে বাধ্যতামূল ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি। শনিবার (১৫ আগস্ট) থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটেনে পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস। তিনি বলেন, যুক্তরাজ্যে করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছে ফ্রান্স। এক টুইটার বার্তায় দেশটির ইউরোপ বিষয়ক প্রতিমন্ত্রী ক্লিমেন্ট বিউনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই সিদ্ধান্তের উপযুক্ত জবাবের জন্য যুক্তরাজ্যকে তৈরি থাকতে হবে। অন্যদিকে, ইউরোপজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্রগুলো জানিয়েছে। এ ব্যাপারে যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার ধাক্কা সামলিয়ে কেবলমাত্র তাদের ব্যবসা প্রাণ ফিরে পেতে শুরু করেছিল। তার মধ্যেই, এ ধরনের সরকারি সিদ্ধান্ত তাদের ব্যবসার কফিনে শেষ পেরেক ঠুকে দিলো। প্রসঙ্গত, এই সময়ে যুক্তরাজ্যের প্রায় পাঁচ লাখ পর্যটক ফ্রান্সে অবস্থান করছেন। শনিবার থেকে শুরু হতে যাওয়া বাধ্যতামূলক কোয়ারেনটাইন এড়াতে তাই তারা বিমান ও নৌ বন্দরগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন। সূত্র: বিবিসি