ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ইংল্যান্ডে তাপমাত্রায় রেকর্ড, ফ্রান্সে স্কুল বন্ধ, ইতালিতে বাইরের কাজ নিষিদ্ধ

প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১০:৪৬ পিএম

ইংল্যান্ডে তাপমাত্রায় রেকর্ড, ফ্রান্সে স্কুল বন্ধ, ইতালিতে বাইরের কাজ নিষিদ্ধ

ইংল্যান্ডে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির আবহাওয়া অফিস থেকে জানানো হয়, কেন্টের ফ্রাইটেনডেন এলাকায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগেও সেখানে আজ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেই রেকর্ড ভেঙেছে। এদিকে, তুরস্কে শুরু হয়েছে দাবানল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে উষ্মতম জুন মাস দেখল ইংল্যান্ডবাসী। ১৮৮৪ সাল থেকে রেকর্ড সংগ্রহের এই সময় এর আগে কেবল একবার এর চেয়ে গরম জুন মাস ছিল দেশটিতে। পুরো মাসের গড় হিসাব করে আবহাওয়া অফিস জানায়, এবার জুন মাসে তাপমাত্রা ছিল গড়ে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, এই তাপমাত্রা স্বাভাবিক নয়। এমনকি গ্রীষ্মের মাঝামাঝি সময়ে যে তাপমাত্রা থাকে, তার চেয়েও অনেক বেশি। ইউরোপ মহাদেশ বিশ্বে দ্রুততম হারে উষ্ণ হচ্ছে, যা বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধির হারের চেয়ে দ্বিগুণ। টানা কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে তুরস্কের কিছু এলাকা। দেশটির পশ্চিমাঞ্চলে এই দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এলাকা থেকে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই ইজমির এলাকার। বাইলেসিক, হাতায়, সাকারিয়া ও ম্যানিসা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। তুরস্কের কর্তৃপক্ষ বলছে, ২৬৩টি দাবানল শনাক্ত করেছে তারা। এখন পর্যন্ত ৪৬ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, তাপপ্রবাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের ১৬টি এলাকায়। প্যারিসে রেড অ্যালার্ট জারি করায় বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গরমের কারণে ১ হাজার ৩৫০টি স্কুল বন্ধ থাকবে। গ্রিসে দাবানলের সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি বলছে, অত্যধিক তাপমাত্রা সইতে না পেরে ইতালিতে দুজন মারা গেছে। এর মধ্যে বোলোগনায় একটি নির্মাণস্থলে অসুস্থ হয়ে পড়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত বারডোনেচিয়া পর্যটন কেন্দ্রে আকস্মিক বন্যায় ডুবে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, ইতালির কয়েকটি অঞ্চলে দিনের গরম সময়ে শ্রমিকদের বাইরের সব ধরনের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে, স্কটল্যান্ডে দেখা দিয়েছে দাবানল। উত্তরাঞ্চলের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কিছু রাস্তা। স্পেনে সম্প্রতি তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। ইতালিতে সারা দেশে জরুরি বিভাগগুলোতে হিটস্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, ক্যানসার রোগী বা গৃহহীন বলে ইতালীয় সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন। রোমে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্তুগালের রাজধানী লিসবনের একজন ফার্মাসিস্ট রয়টার্সকে বলেছেন, দিনের সবচেয়ে গরমের সময়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছ মানুষকে। এরপরও হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। সেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছ।