ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১০:২৯ পিএম

ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২
ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টে বৃহস্পতিবার এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ওই মসজিদের ইমামসহ ২ জন আহত হয়েছে। হামলার পর হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে মারা যায়। দেশটির পুলিশ এ তথ্য জানায়। এই হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে খবরে বলা হয়েছে। হামলার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পুরো দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বৃহস্পতিবারের এই শুটিংয়ের পরেই তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন।     দেশটির সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। এতে ইমামসহ দুজন আহত হন। পরে বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পুলিশের এক মুখপাত্র জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় বন্দুকধারী গুলি করেন। এতে ইমামসহ দুজন আহত হন। সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ তার গাড়ি ধাওয়া করে। কিছুদূর যাওয়ার পর পুলিশ তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপন্মুক্ত। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এই হামলায় সন্ত্রাসী কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।