ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ফিলিস্তিন গণহত্যা বিরোধী কবিতা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

ফিলিস্তিন গণহত্যা বিরোধী কবিতা

জ্বলছে ফিলিস্তিন

ফিলিস্তিনের আকাশে ভাসছে মৃর্ত্যুর কালো ছায়া যায়নবাদি সৈন্যের মনে নেই কোনো দয়া-মায়া। দিবস-রজনী  এই এখানে তাদের নারকীয় সন্ত্রাস স্বাধীনতাকামী কোটি  মানুষের জীবন করছে নাশ। তাদের ত্রাসে মরছে হাজার, লাখো লাখো নরনারী সুনীল আকাশ প্রতিদিন হয় শোকের মাতমে ভারী । পশু-পাখি আর ছোট শিশুদের নিষ্পাপ শত লাশ ধূ ধূ প্রান্তরে করছে কেবলই মানবতা পরিহাস। দুই।। পিতার দু’হাতে পুত্রের লাশ মানবতা আজ করে পরিহাস স্বাধীনতাকামী ফিলিস্তিনির ভূমি গাজা প্রান্তরে বনের হিংস্র পশুর মতন যারা করে আজ মানুষ নিধন মানুষ নামের কলংক তারা এ বিশ্ব চরাচরে! অবুঝ শিশুর বুকের উপরে যারা সঙ্গীন উঁচিয়ে ধরে দেখতে যদিও মানুষ তাহারা আসলে মানুষ নয় বনের পশু-পক্ষী ও সব দেখিয়া এমন কাণ্ড আজব বলছে ভূবনে যায়নবাদীরা অমানুষ নিশ্চয়। তিন ।। ইসরাইলের ঘৃণিত আচরণে বিরূপ প্রভাব পড়ছে কেবলই বিশ্বের জনমনে। বনের হিংস্র পশুর মতো যাহারা হচ্ছে আজ উদ্ধত তাদের দমন করার লক্ষ্যে আসা প্রয়োজন সকলে ঐক্যে মানবতা ফের উঠুক জেগে পশুত্ব নিরসনে। চার ।। ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা চলছে যায়নবাদীর বোমার আগুনে গাজা শহর জ্বলছে। ইসরাইলী সৈন্যরা সব বন্য পশুর মতো নিরপরাধ গাজার মানুষ মারছে অবিরত। ফিলিস্তিনে মানুষ জনের মানবেতর দৃশ্য মিডিয়াতে দেখে এখন খুব হতবাক বিশ্ব। শান্তিকামী বিশ্ববাসী দিচ্ছে তিরস্কার নরখাদক নেতানিয়াহু দেয় তবু হুংকার। বোমায় উড়ে যাচ্ছে হাজার পুরুষ নারীর অঙ্গ চিরকালের মতোই আছে নিরব জাতিসংঘ! বিশ্ব জানে ইসরাইলের অস্ত্র বানায় কে মানুষ মারার অস্ত্রে লেখা মেইড ইন ইউএসএ।

বিপন্ন সভ্যতা

ছুটছে গুলি ওড়ছে ধুলি যাচ্ছে ওড়ে  মাথার খুলি! যুদ্ধবিমান নীল আকাশে ছুটছে মানুষ ভীষণ ত্রাসে। শিশু-কিশোর  বুড়োবুড়ি বাড়ি ছাড়ার হুড়োহুড়ি। পুড়ছে গাজার নানান শহর মানুষ-পশু গাড়ীর বহর স্বজনহারার আহাজারি করছে আকাশ-বাতাস ভারী পথে-ঘাটে লাশের সারি ছিন্নভিন্ন ভিটেবাড়ী। অত্যাচারের তীব্রতাতে ফিলিস্তিনে দিনে-রাতে মরছে মানুষ অবিরত তেল আভিবের অত্যাচারে গাজার জীবন ওষ্ঠাগত। নিষ্ঠুরতার এমন  দৃশ্য দেখছে নিত্য সারা বিশ্ব। দেখছে সবাই  গণহত্যা ইসরাইলের নির্মমতা। দেখে দেখে এমন খবর শান্তিকামী নিন্দামুখর বলছে সবাই বন্ধ করো এমনিতর নির্মমতা। কিন্তু বড় দেশ যতসব মানুষ মারার এই উৎসব চালিয়ে নিতে ইসরাইলকে যাচ্ছে করে সহযোগিতা! শুনবে  এখন কে কার কথা চললে এমন ঘৃণ্য প্রথা অচিরেই ধংস হবে মানব জাতির এ সভ্যতা। দুই ।। গাজার আকাশে দানবের ছায়া মাটিতে শকুনি দৃষ্টি ধূ ধূ প্রান্তরে তাই প্রতিদিন শিশুর রক্তবৃষ্টি! সাঁজোয়াযানে সুপ্রাচীন ভূমি করছে ছিন্নভিন্ন নারী পুরুষের বুকের উপর দানবীয় পদচিহ্ন! ধ্বংসস্তূপে আগুনের ধোঁয়া পথে-প্রান্তরে লাশ লাশের উপরে দানব দলের নারকীয় উল্লাস। এমন দৃশ্য দেখছে বিশ্ব বলছে না কেউ কথা মানবরূপী দানবের হাতে বিপন্ন সভ্যতা! ভূয়া শান্তিবানী দেখো চেয়ে বিশ্ববাসী জ্বলছে ফিলিস্তিন মোড়লগুলো বাজিয়ে বগল নাচছে তাধিন ধিন আজকে যারা মনউল্লাসে জ্বালায় শহর গাজা কে নেভাবে তাদের আগুন কে-ই বা দেবে সাজা? যেসব নেতা  চুষছে আঙুল বাজায় নিরোর বাঁশি তাদের মুখে শান্তিবাণী! শুনে কেবল হাসি!