ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

পাসপোর্ট থেকে বাদ পড়ছে ইউরোপীয়ান ইউনিয়ন অপরদিকে ব্রিটিশ নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণ

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ পিএম

পাসপোর্ট থেকে বাদ পড়ছে ইউরোপীয়ান ইউনিয়ন অপরদিকে ব্রিটিশ নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) নিয়ে ব্রিটিশ সরকার হিমশিম খাচ্ছে পার্লামেন্টে। গত ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা থাকলেও চুক্তি পাসে ব্যর্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী ছুটোছুটি করছেন। এমন অচলাবস্থার মধ্যেই ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ইউরোপীয় ইউনিয়নের নাম। বিবিসির সচিত্র এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে আর আগের মতো ইউরোপীয় ইউনিয়নের নাম থাকছে না। গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি লাল রংয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরুও হয়ে গেছে। গত ২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) কথা ছিল। কিন্তু ব্রেক্সিট কার্যকর না হলেও ব্রিটিশ পাসপোর্টে তার বিচ্ছেদের কাজ শুরু হয়েছে গেছে। তবে কিছু কিছু মানুষ পুরোনো পাসপোর্টও পাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। যথাসময়ে ব্রেক্সিট কার্যকর না হওয়ার নেপথ্যে আছে প্রধানমন্ত্রী থেরেসা মে সম্পাদিত চুক্তিতে পার্লামেন্ট। চুক্তিসহ বিচ্ছেদ কার্যকরে ব্রিটিশ এমপিদের মতের অমিলে ওই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়ে দেয় ইইউ। তারপর এ নিয়ে বিরোধী দলে লেবার পার্টির নেতা জেরমি করবিনের সঙ্গে বৈঠক করেন থেরেসা মে। বুধবারের ওই বৈঠকের পর শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট কার্যকরের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয়ারও অনুরোধ করেছেন। চলতি সপ্তাহে ইউরোপের নেতাদের এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। ব্রেক্সিট কার্যকরে নানা কোনো সিদ্ধান্তে যেতে না পারার মধ্যেই দেশটির নাগরিকরা ইউরোপীয় ইউনিয়ন লেখাবিহীন নতুন পাসপোর্ট হাতে পাচ্ছেন। অনেকের মধ্যে এ নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এ পরিবর্তনকে ‘স্বাগত’ জানালেও কারও কাছে মনে হচ্ছে এটা বাড়াবাড়ি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে এমনটা ধরে নিয়েই তারা পরদিন থেকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যতিদিন ব্রেক্সিট কার্যকর না হয় যতদিন আগের পাসপোর্টও ইস্যু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য করবে না। উভয় নকশাই বৈধ।’ এদিকে ইউরোপীয়ান পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, ব্রিটেনের নাগরিকরা তাদের ভিসা ফ্রি সুবিধা আগের মতই পাবে, যদি ব্রিটেন ইউরোপীয়ান ইউনিয়ন থেকে চুক্তিহীনতার (নো ডিল) মধ্য দিয়ে বেরিয়ে যায়।যদিও 'নো ডিল' ব্রেক্সিটে ব্রিটেনের নাগরিকরা এই সুবিধা এমনিতেই পাবে । উল্লেখ্য যে, 'ডিল' আর 'নো ডিল' চুক্তির মাঝেই ঘোরপাক খাচ্ছে মূলত ব্রেক্সিটের চলমান রাজনীতি।