ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালিবানের কার্যক্রম বাংলাদেশে?

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০১:০৬ এএম

পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালিবানের কার্যক্রম বাংলাদেশে?

বাংলাদেশে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এই কার্যক্রম চালনোর অভিযোগ চলতি মাসেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে শামীন মাহফুজ নামক এক ব্যক্তিকে। এর আগে ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশের জঙ্গিবাদবিরোধী বিশেষায়িত ইউনিট—অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ইউনিটটি জানিয়েছে, ফয়সাল দীর্ঘদিন ধরে টিটিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফয়সাল ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে পাকিস্তানের তুরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। সেখানে তার সঙ্গে ছিলেন আহমেদ জুবায়ের ওরফে যুবরাজ নামের আরও একজন বাংলাদেশি। পাকিস্তানের ওয়াজিরিস্তানে জুবায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন।

এটিইউ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় র‍্যাব শামীন মাহফুজকে গ্রেফতার করে এটিইউ-এর কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এটিইউ কর্তৃক সাভার মডেল থানায় দায়ের করা এক মামলার এজাহারে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিটটি জানতে পারে—টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কয়েকজন যুবক পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে ইসলামী শরীয়াভিত্তিক শাসন কায়েমের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২ জুলাই সাভারের দরিয়ারপুর এলাকায় মমতাজ ম্যানশনের ‘ভাই ব্রাদার্স টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায়, টিটিপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও আহমেদ জুবায়ের গত বছরের ১৮ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যায়। পরে তারা ২৯ অক্টোবর পাকিস্তানে পাড়ি জমায় এবং ৬ নভেম্বর তুরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। এরপর ফয়সাল পাকিস্তানের করাচি হয়ে দুবাই ঘুরে ১৬ নভেম্বর দেশে ফিরে আসে। তবে তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

ফয়সালকে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। পরে গত ৫ জুলাই তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ফয়সালের দাবি অনুযায়ী—একজন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দারের মাধ্যমে সে টিটিপির আদর্শে অনুপ্রাণিত হয়। ইমরান বর্তমানে বাংলাদেশে টিটিপির পক্ষে কাজ করছেন। তার সঙ্গে ফয়সালের নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ হতো। তারা বাংলাদেশে টিটিপির সদস্য সংগ্রহ, তথাকথিত খেলাফতের দাওয়াত ছড়ানো ও ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালাচ্ছিল।

ফয়সালের জবানবন্দিতে আরও উঠে এসেছে, তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও সানাফ হাসানের সঙ্গে—যারা সবাই কথিত ‘জিহাদের’ প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, টিটিপি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি সহযোগী সংগঠন। ২০০৭ সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং ২০১১ সালে জাতিসংঘ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি মূলত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সক্রিয় এবং আফগানিস্তানে অবস্থান নিয়ে পাকিস্তানে ইসলামি শরিয়া কায়েমের লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে এটিইউ-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সদ্য গ্রেফতার হওয়া শামীন মাহফুজ অতীতেও জঙ্গিবাদ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল। তাকে একবার রাজধানীর কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) গ্রেফতার করেছিল। সে পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন বিদ্রোহীদের সহায়তায় ‘আল শ্বারকীয়া’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলে এবং সদস্যদের অস্ত্রের প্রশিক্ষণ দিতো। ২০২৩ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জামিনে মুক্ত হয় শামীন মাহফুজ।