ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

পরিবহন কল্যাণ তহবিলের টাকা নিয়ে সিলেটে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৭:০৩ পিএম

পরিবহন কল্যাণ তহবিলের টাকা নিয়ে সিলেটে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর
শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষ শুরু হয়। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ও সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের কল্যান বিরুদ্ধে তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রমিকদের একটি পক্ষ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে আসছিলো। বিকেলে বাস টার্মিনাল এলাকায় সেলিম সমর্থিত পক্ষের সাথে বিরোধী সংঘাতে জড়িয়ে পড়ে। দুইপক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমন ও ভাংচুর করে। এসময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বিকেলে আন্দোলনকারী শ্রমিকরা বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল থেকে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এনা পরিবহনের কাউন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন কয়েকজন। এরপর সংষর্ঘে জড়িয়ে পড়েন দুইপক্ষ। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ফলিকের অফিস থেকে তার ছেলে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়েন। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, সংঘর্ষ এখনও চলছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।  এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।