ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান ওআইসি মহাসচিব

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১১:৩৫ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের  জনগণকে আন্তরিক অভিনন্দন জানান ওআইসি মহাসচিব
সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ৮ মার্চ জেদ্দায়  ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসির) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এর সাথে সংস্থাটির সদর দপ্তরে বৈঠক করেছেন। বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্ত-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসির আফ্রিকান সদস্য দেশগুলোতে যৌথ কৃষি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। এই সকল কৃষি প্রকল্পে বাংলাদেশ তাঁর দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি জ্ঞান সরবরাহ করতে পারে বলে তিনি জানান। আফ্রিকার দেশ সুদান, উগান্ডাসহ অন্যান্য দেশ তাঁদের অনাবাদি উর্বর জমি এই সকল প্রকল্পে ব্যবহার করা যেতে পারে যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওআইসির অন্যান্য সমৃদ্ধশালী দেশগুলো অর্থ বিনিয়োগ করতে পারে। প্রস্তাবিত কৃষি প্রকল্প থেকে ওআইসির সদস্য দেশগুলো পারস্পরিকভাবে উপকৃত হতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। মহাসচিব  ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন তিনি ওআইসির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া খুঁজে দেখবেন।
মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সকল জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জন তার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়াকে তিনি বর্তমান সরকারের সফলতা একটি উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করেন। মহাসচিব জানান বাংলাদেশের আর্থ সামাজিক উন্নতি ওআইসির সদস্যভুক্ত অনেক দেশের জন্য উদাহরণ হতে পারে।
বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয় উল্লেখ করে এই সংকটের টেকসই সমাধানের জন্য ওআইসি কিভাবে আরো জোরদার ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য গত মাসে বাংলাদেশে ওআইসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রেরণ করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। এ সময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজনৈতিক এবং অন্যান্য সমর্থন অব্যাহত রাখার জন্য মহাসচিবকে অনুরোধ জানান। ওআইসির মহাসচিব ড. ওথাইমিন বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সংকট নিরসনে ওআইসির পক্ষ থেকে সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসিকে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী সংস্থা হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করেন এবং ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত ব্রেনস্টরমিং সেশনের সুপারিশের ভিত্তিতে ওআইসির সংস্কার কাজ এগিয়ে নেয়ার‍্ অনুরোধ জানান। তিনি ওআইসির নিয়োগে সমভাবে ভৌগোলিক প্রতিনিধিত্বের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী ওআইসির সদস্যভুক্ত স্বল্পোন্নত দেশগুলোতে করোনা ভাইরাসের টিকা সরবরাহের সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন।
এর আগে ওআইসির মহাসচিব বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সফরসঙ্গীদের তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার), পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দিন, জেদ্দার দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন এবং আগামীকাল (৯ মার্চ) তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।