ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

নিয়ন্ত্রণের বাইরে অস্ট্রেলিয়ার দাবানল :বৃষ্টি বন্দনায় গোটাদেশ

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২০, ০৬:৫৭ পিএম

নিয়ন্ত্রণের বাইরে অস্ট্রেলিয়ার দাবানল :বৃষ্টি বন্দনায় গোটাদেশ
[youtube]yLBk-4bNbT8[/youtube] দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। প্রযুক্তিগত সকল ব্যবস্থা নিয়েও কোনোভাবেই এই  দুর্যোগ সামলাতে পারছে না দেশটির সরকার।নিরুপায় অস্ট্রেলিয়ার সবার যেন একটাই প্রার্থনা- অঝরে বৃষ্টি দাও বিধাতা। অষ্ট্রেলিয়ার পুলিশ এবং জরুরী সেবা মন্ত্রনালয় থেকে বলা হয়েছে, একেকটি আগুনের শিখা প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এবং এই দাবানলটির ´গতি এবং ভয়াবহতা´ বিগত কয়েক দশকে পরিলক্ষিত হয়নি। নিউ সাউথ ওয়েলসে এখনো ৮০ টি আগুনের শাখা রয়েছে।  যার মধ্যে ২০ টি  এখনওতাদের নিয়ন্ত্রনের বাইরে রয়েছে। প্রায় ১৯৩ টি বাড়ী ইতিমধ্যে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৯ টি  বাড়ি। পুলিশ এবং জরুরী সেবা মন্ত্রনালয় বিবৃতিতে আরও জানিয়েছে- এই আগুন বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে- এক একটি আগুনের শিখা প্রায় ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচু এবং এটি সময় সময় কিলোমিটারের পর কিলোমিটার ছড়িয়ে পড়ছে। সকলের মুখে এখন একটাই প্রার্থনা- অঝর বৃষ্টি। একমাত্র বৃষ্টি-ই পারে এই দাবানলকে থামাতে। বলতে গেলে –প্রকৃতির কাছে করজোর প্রার্থনায় আছে গোটা- অস্ট্রেলিয়াবাসী। দুই মাসের বেশি ধরে চলা ভয়াবহ দাবানলে ৫০কোটি‘রও বেশী বন্যপ্রাণী মারা গেছে। ৬০ কোটিরও বেশী  ঐতিহ্যমন্ডিত বিভিন্ন বস্তু ও নিদর্শণ ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩০ জন অস্ট্রেলিয়। ২৮ জন এখনও নিখোজ । হৃদয়বিদারক মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। ইতিমধ্যেই দেশটির ৬ রাজ্যের ৪ টিই দাবানলের কবলে পড়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৩৬ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। যা ইউরোপের দেশ বেলজিয়ামের থেকেও বড়। কুইন্সল্যান্ডে পুড়ে গেছে ২ লাখ ৫০ হাজার হেক্টর জমি। এছাড়া ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৮ লাখ ২০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। সবচেয়ে বিপদে আছে -বনের বাসিন্দা-পশুরা। চারদিক থেকে আগুন তাদের এমনভাবে ঘিরে ধরছে যে, পালানোর সুযোগটাও নেই! অসংখ্য প্রাণী কোনোমতে পালিয়ে জনবসতিতে চলে এসেছে। ভয়াবহ দাবানলে, বিশ্ববাসী দূ:খভারাক্রান্ত মননিয়ে দেখছে- অস্টেলিয়ার মানুষের ‘মানবিকহৃদয়‘। মানুষ এই দূর্গত প্রাণীদের আশ্রয় দিয়েছে। তাদের চিকিৎসা এবং খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে সাধারণ মানুষ। সেই ভয়ার্ত পশুগুলো মানুষ দেখলেই এখন জড়িয়ে ধরছে! তাদের চোখে ভয়। অনেকপুশুর শরীর- আগুনের তাপে জ্বলে গেছে। কেউ দুর্বল দেহে- তৃষ্ণায় কাতরাচ্ছে। অসহায় চোখে-মুখে শুধু- বাচার আর্তি। দগ্ধ-অর্ধদগ্ধ প্রাণীগুলোর ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়। যেই দেখছে, তার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা। প্রকৃতিকে ধ্বংসে মত্ত বিশ্বপ্রভূদের দিকে ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন- পরিবেশবাদী সহ সকল পর্যায়ের মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে- হৃদয়বিদারক দাবানলের দৃশ্যগুলো দেখে  গোটা বিশ্বে -অগণন মানুষের প্রতিবাদিকন্ঠ থেকে দাবী ওঠেছে- সবুজ প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাচিয়ে পৃথিবীকে চিরসবুজ ও দুষণমুক্ত রাখার দায়িত্বটা নিতে হবে প্রকৃতিধ্বংসে মত্ত বিশ্বমোড়লদেরকেই। কণ্ঠ: সুমু মির্জা