ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

নির্বাচনের আগে নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম

নির্বাচনের আগে নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি
আগামী জুলাই-ডিসেম্বর মেয়াদে দেশের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আশংকা করছে বাংলাদেশ ব্যাংক। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস, এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতা । বৃহস্পতিবার ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য ঘোষিত মুদ্রানীতি বিবৃতিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক। প্রকাশিত এই বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, উচ্চমাত্রার অবসায়নযোগ্য ঋণ (নন-পারফর্মিং লোন) অর্থনীতির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক নীতিসূচক সুদের হার অপরিবর্তিত রেখে ১০ শতাংশে বহাল রেখেছে। যদিও পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মুদ্রাস্ফীতি দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ৯ শতাংশের নিচে নেমেছে, তবুও তা এখনও ৮ শতাংশের ওপরে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি কিছুটা কমার প্রবণতা দেখা দিলেও এটি এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি এবং এই হ্রাস কতটা স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ব্যবস্থা গ্রহণের ফলে টাকার অবমূল্যায়ন অব্যাহত থাকায় খরচের চাপ থেকে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, রপ্তানি আয়েও প্রভাব পড়তে পারে এই শুল্ক ধাক্কা থেকে। ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক আরও নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালু করেছে, যাতে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনা যায়। প্রতিষ্ঠানটি বলছে, এই নমনীয় বিনিময় হার ব্যবস্থা দেশের বৈদেশিক ভারসাম্য পুনঃস্থাপনে, রিজার্ভ ধরে রাখতে এবং মুদ্রাবাজারে চাপ হ্রাসে সহায়ক হবে। “বাংলাদেশ ব্যাংক মনে করে, রপ্তানির ওপর বর্ধিত শুল্কের প্রভাবে সৃষ্ট চাহিদা হ্রাসের ক্ষতি পুষিয়ে নিতে বিনিময় হারে আরও নমনীয়তা আনা একটি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ,” বিবৃতিতে উল্লেখ করা হয়।