ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করল তালেবান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করল তালেবান

চার বছর আগে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করলে অনেকে ভেবেছিলেন, আগের মতো আর নাও থাকতে পারে তারা। নেতাদের বক্তব্যেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। তবে সময় যতই এগোচ্ছে, পুরোনো তালেবানকেই আবার দেখা যাচ্ছে।

সর্বশেষ নির্দেশে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে নারীদের লেখা বই বাদ দিয়েছে। একইসঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

নারীদের লেখা দেড়শ বইয়ের তালিকায় রয়েছে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি নামের একটি বইও। মোট ৬৮০টি বইকে নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। এগুলোকে বলা হয়েছে ‘শরিয়াবিরোধী’ এবং ‘তালেবান নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ’।

বিশ্ববিদ্যালয়গুলোকে আরও জানানো হয়েছে, তারা ১৮টি বিষয় আর পড়াতে পারবে না। তালেবানের একজন কর্মকর্তা বলেন, এসব বিষয় শরিয়ার মৌলনীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

এ সিদ্ধান্তকে ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর থেকে ধারাবাহিক নিষেধাজ্ঞার সর্বশেষ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

এই সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করা হয়েছে। কর্মকর্তারা দাবি করেছেন, অনৈতিকতা ঠেকাতেই এ ব্যবস্থা।

যদিও এসব বিধিনিষেধ সাধারণ জীবনেও প্রভাব ফেলছে, তবে নারী ও মেয়েদের ওপর এর প্রভাব সবচেয়ে গুরুতর।

তালেবান ক্ষমতায় আসার পর ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়। ২০২৪ সালের শেষের দিকে ধাত্রীবিদ্যা সম্পর্কিত কোর্সও বন্ধ করে দেওয়া হয়।

এখন বিশ্ববিদ্যালয়ে নারীদের বিষয়ক অধ্যয়নও নিশানায় এসেছে। নিষিদ্ধ ১৮টি বিষয়ে ছয়টি নারী-সম্পর্কিত, যার মধ্যে রয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন এবং উইমেনস সোশিওলজি

আন্তর্জাতিক সমালোচনার জবাবে তালেবান সরকার দাবি করে আসছে, তারা আফগান সংস্কৃতি ও ইসলামিক আইনের ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকার রক্ষা করে।

নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিবিসি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

‘বিশাল শূন্যতা’

নিষিদ্ধ বইগুলো পর্যালোচনাকারী কমিটির এক সদস্য বিবিসি আফগানকে বলেন, “নারীদের লেখা কোনও বই পড়ানোর অনুমতি নেই।”

তালেবান ক্ষমতায় ফেরার আগে বিচার উপমন্ত্রী ছিলেন জাকিয়া আদেলি। তিনি এ সিদ্ধান্তে একটুও বিস্মিত নন।

তিনি বিবিসিকে বলেন, “গত চার বছরে তালেবান যা করেছে, তা বিবেচনা করলে পাঠ্যক্রমে এ ধরনের পরিবর্তন তাদের কাছ থেকে অস্বাভাবিক নয়।

“নারীবিদ্বেষী মানসিকতা ও নীতির কারণে যখন নারীদের পড়াশোনার সুযোগই নেই, তখন তাদের চিন্তা, মতামত ও লেখালেখিও দমন হবে, সেটাই স্বাভাবিক।”

নিষিদ্ধ তালিকায় নিজের লেখা একটি বই থাকার কথাও জানান জাকিয়া আদেলি।

গত আগস্টের শেষ দিকে জারি হওয়া এই নতুন নির্দেশে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক উপপরিচালক জিয়াউর রহমান আরিউবি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো এক চিঠিতে লিখেছেন, এ সিদ্ধান্ত ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের প্যানেলের পরামর্শে নেওয়া হয়েছে।

নারীদের লেখা বইয়ের পাশাপাশি নিষিদ্ধের তালিকায় পড়েছে প্রতিবেশী ইরানি লেখক ও প্রকাশকদের বইও।

বই পর্যালোচনা কমিটির একজন সদস্য বিবিসিকে বলেন, আফগান পাঠ্যক্রমে ইরানি বিষয়বস্তু ঢোকা ঠেকাতেই এ পদক্ষেপ।

সারা দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠানো ৫০ পৃষ্ঠার তালিকায় ৬৭৯টি বই রয়েছে, এর মধ্যে ৩১০টি লেখা ইরানি লেখকদের বা প্রকাশিত হয়েছে ইরানে।

একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক আশঙ্কা প্রকাশ করে বলেন, এর ফলে শিক্ষায় বিরাট শূন্যতা তৈরি হবে, যা পূরণ করা প্রায় অসম্ভব।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, “ইরানি লেখক ও অনুবাদকদের বই আফগান বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক শিক্ষা সম্প্রদায়ের সঙ্গে প্রাথমিক সেতুবন্ধন হিসেবে কাজ করে। এগুলো বাদ দেওয়ায় উচ্চশিক্ষায় এক বিশাল ফাঁক তৈরি হয়েছে।”

কাবুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিবিসিকে বলেন, এখন তাদের তালেবান সরকারের বিধি-নিষেধ মেনে পাঠ্যবইয়ের অধ্যায় তৈরি করতে হচ্ছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই অধ্যায়গুলো আদৌ বৈশ্বিক মানদণ্ডে প্রস্তুত করা যাবে কি না।