ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে'র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়

প্রকাশিত: ২১ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে'র সাথে ঢাবি ভিসি প্রফেসর ড. এএসএম মাকসুদ কামালের মতবিনিময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ডক্টর এএসএম মাকসুদ কামালের বিলেতে সফরকালে বগত ১৮ মে থেমসের পাড় ঘেঁষে মনোরম পরিবেশে পূর্ব লন্ডনের "মেমসাহেব" রেষ্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে কর্তৃক আয়োজিত অভ্যর্থনা ও নৈশ ভোজে যোগদান করেন। সংগঠনের সভাপতি মারুফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপাচার্য্য প্রফেসর ডঃ এএসএম মাকসুদ কামাল। মতবিনিময়ে সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আ ফ মেসবাহ উদ্দিন ইকো। অভ্যর্থনা ও মতবিনিময় সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের জ্যেষ্ঠ  সহ - সভাপতি প্রশান্ত দত্ত পুরোকায়স্হ বি ই এম, সহ-সাধারণ সম্পাদক ব্যরিষ্টার মেহেরুন আহমেদ মালা এবং সালমা বেগম।  গ্রীনউইচ ইউনিভার্সিটির পক্ষে পুষ্প প্রদান করেন ডঃ বি এম রাজ্জাক। সভাপতি মারুফ চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ভি সি প্রফেসর ডঃ মাকসুদ কামালের বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরো বক্তব্য প্রদান করেন যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ডঃ কামরুল হাসান, সহ-সম্পাদক ব্যারিষ্টার মেহেরুন আহমেদ মালা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান এবং সংগঠনের উপদেষ্টা হাবিব রহমান। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সহ-সভাপতি ব্যারিষ্টার ছহুল আহমেদ মকু, সহ- সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার এম কিউ হাসান, সহ-কোষাধ্যক্ষ কংকন কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার  মিজানুর রহমান। কার্য্যকরী সদস্য - মোস্তফা কামাল মিলন, মির্জা আসহাব বেগ, সৈয়দ হামিদুল হক, ব্যারিষ্টার মোহাম্মদ আবুল কালাম, ব্যারিষ্টার কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আরো উপস্থিত ছিলেন- মুকিত চৌধুরী, সৈয়দ আনিসুজ্জামান, খাদিজা আহমেদ বন্যা, মোহাম্মদ মনিরুজ্জামান, সালমা বেগম লাকী, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মাহবুব রহমান খান ও তাহমিনা রস্না। প্রধান অতিথি ভি সি ডঃ মাকসুদ কামাল তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার বিষয় উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগতমান , মেধাবী ও আর্থিক অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য দীর্ঘমেয়াদী বৃত্তি, রিসার্চ খাতের উন্নয়ন এবং হলগুলোর মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বর্তমান সরকারের বিশেষ পদক্ষেপের কথা ব্যক্ত করেন। ভি সি ডঃ কামাল তার বক্তব্যে আরো উল্লেখ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে দেশ এবং বিদেশের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অবদান রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউ কে'র কার্য্যক্রমে উপাচার্য্য ও কর্তৃপক্ষের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষ পর্বে  নৈশ ভোজে প্রধান অতিথি উপাচার্য্য মহোদয়ের সাথে বিলেতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্হিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি মারুফ চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।