ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

টিলা পাহাড়ি বন্ধু কেওফুল

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ০৬:৪৪ এএম

টিলা পাহাড়ি বন্ধু কেওফুল
প্রকৃতিতে শীতের আড়মোড়া ভেঙ্গে চলছে বসন্তের প্রাণ সঞ্চার আর জেগে ওঠার চাঞ্চল্যের আয়োজন। এ রকম এক দিনে পাথারিয়া পাহাড়ে ট্রেকিংয়ে বেরিয়েছি। নুড়ি পাথর নিয়ে বয়ে চলা স্বচ্ছ টলটলে স্রোতের ঝিরি পেরিয়ে ট্রেইল পাহাড়ের ঢাল বেয়ে ওঠে গেছে। ওপরে ওঠার সময় চোখে পড়ে ঝিরির পাড় ঘেঁষে ওঠে যাওয়া পাহাড়ের খাড়া ঢালের গায়ে ঝুলে আছে লাল রঙের বর্ণিল ফুল। এই ফুলের নাম কেওফুল। ফুলটির ইংরেজি নাম Malay Ginger বা Crepe Ginger। White Costus নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Cheilocostus Speciosus. Costus । গণভুক্ত উদ্ভিদ প্রজাতিটি দক্ষিণ এশিয়া ও এর আশপাশের অঞ্চলের আদি উদ্ভিদ। বাংলাদেশ, ভারত ও চীন থেকে শুরু করে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত আদ্যিকাল থেকে এর রাজত্ব ছড়িয়ে আছে। কালের পরিক্রমায় কেওফুল ক্রমশ কোস্টারিকা, মরিশাস, ফিজি, হাওয়াই সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। আদা গাছের সমগোত্রীয় এই উদ্ভিদের বংশবৃদ্ধি মূলত ঘটে এর কন্দ থেকে। এর বাইরে পক্কীকূলের মাধ্যমেও এর বীজের বিস্তার ঘটে থাকে। কেওফুলের ক্যাপসুল আকৃতির বীজ বা ফল পাখির প্রিয় খাদ্য। এর দারুণ ওষধি গুণাগুণ রয়েছে বলে ভেষজ উদ্ভিদরূপেও এর বেশ কদর রয়েছে। গাছের কন্দ বা মূল, পাতা ও বীজ গিঁটব্যথা, অজীর্ণ, পেটফাঁপার প্রতিষেধক হিসেবে কাজে লাগে। এসব প্রতিকারে এর কচিপাতা ও ডগা রান্না করে সবজি হিসেবে ভাতের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। এর বাইরে জ্বর, মাথাব্যথা, ক্ষুধামান্দ্য, প্রমেহ, কৃমি সমস্যা, অপুষ্টি ও চর্মরোগেও এ গাছের বহুবিধ ব্যবহার রয়েছে। কোন কোন দেশে এটি শৌখিন ফুল হিসেবে লাগানোও হয়। তবে সুনামের পাশাপাশি কোথাও আগ্রাসী উদ্ভিদ রুপে বদনামও কুড়িয়েছে। পাহাড়ী ঝিরি, খাল ও নদীর ধারে এবং জঙ্গলের ভেজা মাটি কেওফুলের উর্বর জন্মভূমি। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এবং লাল মাটির শালবনে ভাল জন্মে। এর গাছে বর্ষার শেষদিকে শরতের শুরুতে ফুল আসে, থাকে শীত অবধি। টকটকে লাল পুষ্পমঞ্জুরীর উপর ফুটে থাকে সফেদ সাদা ফুল। বিরুৎ শ্রেণীভুক্ত এই উদ্ভিদ উচ্চতায় তিন মিটার পর্যন্ত বেড়ে থাকে। অঞ্চল ভেদে একে কেওফুল, কেওমূল, বনডুগি, কেমুক, বন্দুই, কুস্তা ইত্যাদি নামে ডাকা হয়। ভাল থাকুক আমাদের পাহাড় টিলাঞ্চলের আদি বাসিন্দা বর্ণিল রুপসী কেওফুল। লেখক : ভ্রমণ ও প্রকৃতি বিষয়ক লেখক এবং ব্যাংক কর্মকর্তা।