ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

জালালাবাদ এসোসিয়েশনের প্রচেষ্টায় ফ্রান্স ফিরেছেন ১৫০ বাংলাদেশী

প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ০৩:০২ এএম

জালালাবাদ এসোসিয়েশনের প্রচেষ্টায়  ফ্রান্স ফিরেছেন ১৫০ বাংলাদেশী
জালালাবাদ এসোসিয়েশনের একক প্রচেষ্টায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আটকে পড়া ১৫০ জনকে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট ফ্রান্সে পৌঁছেছে। শনিবার ভোর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি ফ্রান্সের স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে প্যারিসের চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ ভার তাহের,উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, নুরুল আবেদীন, আঙ্গুর আলম,যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ, ট্রেজারার আজাদ মিয়া,সদস্য শুনা মিয়া সহ আরো অনেকে। ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো. হেনু মিয়াকে ধন্যবাদ জানান সংগঠনের ফ্রান্স শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী হোসেন। এদিকে  জালালাবাদ এসোসিয়েশনের সর্বস্তরের নেতবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরে আসা বাংলাদেশিরা। আগত প্রবাসী বাংলাদেশিদেরকে ফরাসি সরকারের কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আহবান জানানো হয়েছে।