ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

জরুরি অবস্থা আসছে? ‘গুজবে’ বিচলিত না হওয়ার পরামর্শ আসিফ নজরুলের

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

জরুরি অবস্থা আসছে? ‘গুজবে’ বিচলিত না হওয়ার পরামর্শ আসিফ নজরুলের

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক এবং জরুরি অবস্থা জারির যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা ‘নিরেট গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন—এমন তথ্য আমার জানা নেই। দুয়েকটি পত্রিকায় দেখেছি। বাজারে নানারকম গুজব ঘুরছে। এসব গুজব নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলছি, এগুলো শুধুই গুজব।”

জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা—এমন প্রশ্নে তিনি জবাব দেন, “আমি এ ধরনের কোনো সম্ভাবনার বিষয়ে অবগত নই। সেনাপ্রধান মাঝে মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। তবে এটাকে উদ্বেগের কিছু বলে মনে করি না।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তি রাজনৈতিক দলগুলোর বিবেচনার প্রতি আমাদের আস্থা আছে। অনেক বিষয়ে তাদের দ্বিমত থাকতে পারে, তবে প্রয়োজনীয় সময়ে নিশ্চয়ই আমরা তাদের মধ্যে ঐক্য প্রত্যাশা করি। সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সে ভিত্তিতে কাজ করছে। রাষ্ট্রীয় সব কর্মকাণ্ডও সেই সময়কে সামনে রেখেই এগোচ্ছে। এ সময়সীমা থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দলগুলোর কিছু মতভিন্নতা আছে, তবে আশা করি তা দ্রুতই কেটে যাবে।”

গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে আসিফ নজরুল বলেন, “এটা এনসিপির দলীয় অবস্থান। একটি দলের বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আমি সরকারের অবস্থানই তুলে ধরলাম।”

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রশ্নে তিনি মন্তব্য করেন, “গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো খারাপ হয়েছে, আবার উন্নতিও হয়েছে। বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে সমাজে অস্থিরতা থাকাটাই স্বাভাবিক। এর প্রভাবে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে। এটা অস্বাভাবিক নয়। আমরা এরকম পরিস্থিতি আগেও সামলেছি, আবারও সামলাতে পারব।”