ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

জনকূটনীতি, শিক্ষা ও বাণিজ্য খাতে এন্ডোরার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত হচ্ছে

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৯:০১ পিএম

জনকূটনীতি, শিক্ষা ও বাণিজ্য খাতে এন্ডোরার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত হচ্ছে
ফ্রান্স ও স্পেনের মধ্যস্থলে পিরেনীজ পর্বতবেষ্টিত দেশ এন্ডোরার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। স্পেন, এন্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনি-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি এন্ডোরা সরকারের আমন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ দেশটির "জাতীয় সংবিধান দিবস" উদযাপন উপলক্ষ্যে রাজধানী এন্ডোরা লা ভেইয়া-তে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদানকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া উবাখ ফন্ট-এর সাথে বৈঠক করেন। বৈঠকে বিবিধ সেক্টরে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপ্তি সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ একমত হন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত এন্ডোরার অব্যাহত সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরদিন ১৫ মার্চ ২০২৩ সকালে দেশটির স্বনামধন্য বিদ্যাপীঠ এন্ডোরা বিশ্ববিদ্যালয়ে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত "এন্ডোরায় বঙ্গবন্ধুর বাংলাদেশ" শীর্ষক এক সেমিনারে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন এন্ডোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর (উপাচার্য) মিক্যুয়েল নিকোলাউ ভিলা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান নাদিয়া বৌদাদি, ভার্চ্যুয়াল শিক্ষা সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক মন্টসেরাত রামোনেত, বিজ্ঞান ও স্বাস্থ্যশিক্ষা অনুষদ প্রধান ভার্জিনিয়া রাদা এবং এন্ডোরার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিক ও অন্যান্য খ্যাতনামা শিক্ষাবিদ। সেমিনারে রাষ্ট্রদূত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বশান্তির দর্শন ও পররাষ্ট্রনীতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার "রূপকল্প স্মার্ট বাংলাদেশ ২০৪১", এন্ডোরা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃতি, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বসম্প্রদায়ের দায়িত্ব এবং ২৫ মার্চকে 'গণহত্যা দিবস' হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার বিষয়ে বিশদ আলোচনা করেন। সেমিনারে স্বাগতিক এন্ডোরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সাথে একাডেমিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা সহযোগিতা বিনিময় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তাঁর বিশ্ববিদ্যালয় শীঘ্রই একটি সমঝোতা স্মারক প্রস্তাব করবে। এদিন দুপুরে রাষ্ট্রদূত এন্ডোরা চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিসেস এর প্রেসিডেন্ট জোসেফ মাস টরেস, ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ভিসেন্স রড্রিগেজ ও চেম্বারের অন্যান্য কর্মকর্তার সাথে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে তৈরিপোশাক, পাট ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এবং বিবিধ ভোগ্যপণ্য সরাসরি আমদানির মাধ্যমে শতভাগ আমদানিনির্ভর দেশ এন্ডোরা লাভবান হতে পারে। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, হাইটেক পার্ক ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ করে সরকার ঘোষিত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের জন্যও রাষ্ট্রদূত এন্ডোরার ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের প্রাইভেট সেক্টরের মধ্যে নিবিড় সংযোগ স্থাপনে দূতাবাস সর্বতোভাবে সহায়তা প্রদান করবে। পরে বিকেলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগী  পরামর্শক প্রতিষ্ঠান 'এন্ডোরা বিজনেস' এর শিক্ষা ও সবুজ-প্রযুক্তি অনুবিভাগের কর্মাধ্যক্ষ কার্লেস আলেইক্স-এর সাথে রাষ্ট্রদূত বৈঠক করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে দুই পক্ষ ফলপ্রসূ আলোচনা করেন। ( বিজ্ঞপ্তি)