ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

চরমোনাই দরবারে এনসিপির শীর্ষ নেতারা, রাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছে?

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম

চরমোনাই দরবারে এনসিপির শীর্ষ নেতারা, রাজনীতিতে কী ইঙ্গিত দিচ্ছে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা চরমোনাই দরবারে গেছেন। সোমবার (১৪ জুলাই) তারা চরমোনাই দরবারে পৌঁছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়ায় সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত ৯টায় নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতা চরমোনাই দরবারে পৌঁছান। তাদের অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। এ সময় চরমোনাই মাদরাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’

তিনি জানান, ‘অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।’

নাহিদ ইসলাম জানান, চরমোনাই মাদ্রাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা সেখানে গেছেন। চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তাঁরা চরমোনাই দরবারে গেছেন।

আগামীতে একসঙ্গে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে ফয়জুল করিম বলেন, দেশের যেকোনো ভালো ইস্যুতে তাঁরা একসঙ্গে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।

কে এম শরিয়ত উল্লাহ রাত সাড়ে ১১টায় জানান, নাহিদ ইসলামসহ অন্যরা রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির শীর্ষ নেতারা সোমবার রাতে বরিশাল নগরীতে পৌঁছেছেন।

ইসলামী আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ঘনিষ্ঠ থেকে সারা দেশে রাজনৈতিক তৎপরতা চালাতেও বরিশাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি ঘটে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিকে তারা সরকার বিরোধী অবস্থান নেয়। এরপর থেকে অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি’র সঙ্গে দলটির ঘনিষ্ঠতা বেড়েছে। একই সঙ্গে সারা দেশের সাম্প্রতিক চাঁদাবাজির সমালোচনা নিয়ে বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব বেড়েছে। এই অবস্থায় এনসিপি নেতাদের চরমোনাই দরবারে হাজিরা রাজনীতিতে ইঙ্গিতবহ ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।