ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

গ্রীসে বিশ্ব সিলেট উৎসবে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ১২:২৭ এএম

গ্রীসে বিশ্ব সিলেট উৎসবে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন
https://www.youtube.com/watch?v=IMwmSaG1570

আদি সভ্যতার দেশ গ্রীসের রাজধানী এথেন্সে হোটেল প্রেসিডেন্ট মিলনায়তনে জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখা আয়োজিত বিশ্ব সিলেট উৎসব গতকাল মঙ্গলবার বিকাল ৬ ঘটিকার সময় সংগঠনের সভাপতি সাংবাদিক তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মুমিন খান এর পরিচালনায় উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন, প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি তিনি তার বক্তব্যে বলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নেবে।

আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেন করার অনুমোদন পেলেও অর্থ বরাদ্দ হয়নি। বাদাঘাট সড়ক ৬ লেন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। ঢাকা-সিলেট মহাসড়কের টেন্ডার কিছুদিনের মধ্যে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বক্তব্য শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তার স্বপ্নের বাংলাদেশ গঠনে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। প্রবাসীদের অংশগ্রহণের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা প্রদান,মর্যাদা ও অধিকার আদায়ে আমরা সচেষ্ট রয়েছি।

উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো.জসীম উদ্দিন এনডিসি তিনি তার বক্তব্য বলেন সিলেট উৎসবকে কেন্দ্র করে গ্রীসের ইতিহাসে বাংলাদেশের এই প্রথম কোন পরাষ্ট্রমন্ত্রীর আগমন তার আগমনে দু'দেশের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। উৎসবে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি ওয়ালী উদ্দিন শামীম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ,ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, প্রথম সচিব লেখক সুজন দেবনাথ, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মাতুব্বর, সজীব ব্যাপারী, বাংলা গ্রিক এডুকেশন সেন্টারের পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মৃধা সহ প্রতিষ্ঠাতা সদস্যরা ক্রেস্ট প্রদান করেন, দোয়েল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষিকারা।

বৃহত্তর ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ হানজালা নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। শরীয়তপুর সমাজ কল্যাণ সমবায় সমিতির সভাপতি আলমগীর হুসাইন ফারুকের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়, বৃহত্তর খোলনার সংগঠন ইন গ্রীস এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। গ্রীসে অবস্থানরত সকল বাংলাদেশীদের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।