ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী নি /হ/ ত

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৭ পিএম

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী নি /হ/ ত
গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী শহীদ হয়েছেন । ইফতার বিতরণের পাশাপাশি ত্রাণ কার্যক্রমের প্রচারমূলক ভিডিও ধারণ করার সময় এ ঘটনা ঘটে । প্রথম হামলার পর, ঘটনাস্থল থেকে ফিরে আসা ক্যামেরাম্যানদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এরপর, যখন অন্য কর্মীরা আহতদের সহায়তা করতে এগিয়ে যান, তখন ইসরায়েলি ড্রোন থেকে তাদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এ হামলাটি এতটাই পরিকল্পিত ছিল যে দ্বিতীয় গাড়িটিকেও অনুসরণ করে নিশানা বানানো হয়। মঙ্গলবার ( ১৮ মার্চ )ঈকরা বাংলা টিভির কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস কনফারেন্স এ তথ্য জানানো হয়েছে । গত শনিবার (১৫ মার্চ) গাজার রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণের সময় তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয় । মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও বাংলাদেশ সহ বিশ্বের ৭১ টি দেশে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আল-খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমাম কাসিম রশিদ আহমদের এর বিশেষ তত্ত্বাবধানে মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজা,ইয়ামেন,সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে কাজ করছে এ সংস্থা ।ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন থেক আল-খায়ের ফাউন্ডেশনের ত্রাণকর্মীরা জীবন বাজি রেখে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে । গাজা যুদ্ধ শুরু পর থেকে আজ পর্যন্ত ১,১০০ ট্রাক খাবার ও মেডিক্যাল সামগ্রি সহ বিভিন্ন সাহায্য নিয়ে গাজায় পৌঁছেছে।এর মধ্যে থেকে ৫,০০০ ফুড প্যাক,১ মিলিয়ন রান্না করা খাবার মিল,৫,০০০ রান্না করা ফ্যামিলি খাবারের প্যাকেট, ২৫ মিলিয়ন লিটার খাবার পানি,১০,০০০ টেন্ট, ৯ টা অ্যাম্বুলেন্স,পবিত্র রমজান উপলক্ষে তিন লক্ষ রোজাদারের ইফতার মিল,তিন হাজার রমজান ফ্যামিলির ফুডপ্যাক রয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে সেখানে এখন পর্যন্ত ৪৮,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আল খায়ের ফাউন্ডেশনের চেয়রম্যান ইমাম কাসিম রশিদ আহমদ এ নৃশংস হত্যাকান্ডে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই যুদ্ধাপরাধের যথাযথ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন । গাঁজার জন্য ৩ মিলিয়ন পাউন্ডের লক্ষ্যমাএা নিয়ে ৩০ হাজার গাজার পরিবারকে সাহায্য করার জন্য এক যোগে ঈকরা বাংলা স্কাই ৭৭৮, ঈকরা ঊর্দু স্কাই ৭৩৯ ও ইসলাম টিভি স্কাই ৭৪১ এ আগামী ২৪ মার্চ বিকেল ৫ টা থেকে ২৬ মার্চ দিবাগত রাত ৩ টা পর্যন্ত বিশেষ গাজা আপিল চলমান থাকবে বলে জানানো হয় এ মিডিয়া ব্রিফিংএ । এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিস্তারিত তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইকরা বাংলা টিভির অপারেশন ম্যানেজার ইমাম হোসাইন, চ্যারেটি কো-অর্ডিনেটর মুফতী ছালেহ আহমদ, আল খায়ের ফাউন্ডেশন ইষ্ট লন্ডন ব্রাঞ্চ এর হেড মাওলানা আব্দুল বাসিত, ইকরা বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার রানা হামিদ, হেড অফ নিউজ আলাউর রহমান খান শাহীন ও চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি।