ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

গাজায় ৯২% বাড়িঘর ধ্বংস

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

গাজায় ৯২% বাড়িঘর ধ্বংস
দীর্ঘ ১৫ মাস গাজায় নারকীয় বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। অনবরত বোমাবর্ষণে বিধ্বস্ত নগরীতে পরিণত হয় গাজা উপত্যকা। ইসরায়েলি বোমাবর্ষণে উপত্যকার প্রায় ৯২ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দীর্ঘ আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছে এক লাখ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। হামাস নির্মূলের নামে এই হামলায় হতাহতের শিকার হয় উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৫ মাসে গাজার ৪৬ হাজার ৭০৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। একই সময়ে ইসরায়েলি তাণ্ডবে আহত হয়েছে উপত্যকার ১ লাখ ১০ হাজার ২৬৫ বাসিন্দা। অনেকে চিরতরে হারিয়েছে হাত, পা-সহ শরীরের বিভিন্ন অঙ্গ। আর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে প্রায় ১১ হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি বোমা হামলার অধিকাংশই আঘাত হেনেছে গাজার আবাসিক ভবনগুলোতে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িঘর ৪ লাখ ৩৬ হাজার, যা উপত্যকার মোট বাড়ি-ঘরের প্রায় ৯২ শতাংশ। ধর্মীয় স্থাপনার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর অন্যতম লক্ষ্যবস্তু ছিল গাজার স্বাস্থ্যখাত। সাড়ে ৬শ স্বাস্থ্য অবকাঠামো হামলা চালিয়েছে তারা। এসব হামলায় নিহত হয়েছেন এক হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। গাজার শিক্ষাখাতকেও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল ৫৩৪টি, যা মোট স্কুলের প্রায় ৯৫ শতাংশ। এতে আনুষ্ঠানিক শিক্ষা থেকে ছিটকে পড়েছে ৬ লাখের বেশি শিশু। ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটে বেড়িয়েছে অবরুদ্ধ গাজার বাসিন্দারা। বাস্তুচ্যত হয়েছে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি।যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। এদের মধ্যে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে একাধিকবার।

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/lNmSSAdWZtk