ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল

প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১০:২৩ এএম

খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে শিয়া সম্প্রদায়ের কার্যত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল তেল আবিব। এমনটাই জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ বলেন, “আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো বাস্তব অভিযানগত সুযোগ ছিল না।”

কাৎজ দাবি করেন, খামেনি জানতেন যে তার ওপর হামলার পরিকল্পনা রয়েছে এবং তাই তিনি ‘অত্যন্ত গভীরে’ আত্মগোপনে চলে যান। এমনকি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আইআরজিসির নিহত কমান্ডারদের পরিবর্তে যাদের দায়িত্ব দেওয়া হয়, তাদের সঙ্গেও তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে খামেনি যুদ্ধ চলাকালে ভিডিও বার্তা দিয়েছেন এবং তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কাৎজের এই মন্তব্যে পূর্ববর্তী গণমাধ্যমের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত মিলেছে, যেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিল।

কাৎজ বলেন, “খামেনিকে হত্যার জন্য ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না।”

যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র এই হামলার প্রভাব ‘অতিরঞ্জিত’ করে প্রচার করছে।

‘পরমাণু কর্মসূচি চালালে আবার হামলা করবে ইসরায়েল’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান পারমাণবিক কর্মসূচিতে ফের ‘অগ্রগতি’ দেখালে ইসরায়েল আবার হামলা চালাবে এবং এর জন্য তাদের ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত আছে।

আপাতত এমন শঙ্কা নেই জানিয়ে তিনি এও বলেন, “আমি এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে ইরান এই হামলার পর পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধার করতে পারবে।”

দুইদেশেরই ‘বিজয়’ দাবি

১২ দিনের যুদ্ধে বিজ দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধের ফলাফল আরব দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির একটি ‘সুযোগের জানালা’ খুলে দিয়েছে।

তিনি বলেন, “আমরা দৃঢ়তার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং একটি বড় বিজয় অর্জন করেছি। এই বিজয় শান্তি চুক্তিগুলো নাটকীয়ভাবে বিস্তৃত করার পথ খুলে দিয়েছে।”

নেতানিয়াহুর এই বক্তব্যকে ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে ইসরায়েল কয়েকটি আরব দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ শেষ হয় এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা আসে ইরানের পাল্টা হামলার পর। ইরান যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।

যুদ্ধ শেষে ইরানও নিজেদের বিজয়ী ঘোষণা করেছে।

তারা বলছে, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। ইরান দাবি করে, তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নেতানিয়াহুকে হামলা বন্ধ করতে বাধ্য করা হয়েছে।