ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

কুইন ক্যামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে ওয়াপিংয়ে শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন স্কুলের উদ্বোধন

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম

কুইন ক্যামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে ওয়াপিংয়ে শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন স্কুলের উদ্বোধন
বৃটেনের কুইন ক্যামিলা এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ একদল উচ্ছ্বসিত শিক্ষার্থী, স্কুল স্টাফ এবং কমিউনিটির ব্যক্তিবর্গের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটসের ওয়াপিং এলাকায় নতুন একটি স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার হাইওয়ে সংলগ্ন শত মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন স্কুলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১০০ মিলিয়ন পাউন্ড—এর বেশি বাজেটের এই স্কুলকে ভূমি প্রদান ছাড়াও ৫২ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিয়েছে কাউন্সিল। মঙ্গলবার সকাল ১১ টায় রানী ক্যামিলা স্কুল প্রাঙ্গণে এসে পৌছালে স্কুলের স্টুডেন্টরা হর্ষোৎফুল্লভাবে তাকে স্বাগত জানায়। তারপর তিনি স্কুলটি ঘুরে দেখেন। এসময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবারি স্কুল ট্রাস্টের চীফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা ওগডিন অংশ নেন। কুইন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় মালবেরি একাডেমি লন্ডন ডক টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জন্য একটি নতুন মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটি শুধু শিক্ষার্থীদের শক্তিশালী শিক্ষার সুযোগ দেওয়ার ওপরই গুরুত্ব দেয় না, বরং সহায়তা ও সমৃদ্ধ অতিরিক্ত পাঠ্যক্রম মূলক কার্যক্রমও প্রদান করে। কুইন ক্যামিলা বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞান, শিল্পকলা এবং রোবোটিক্স ক্লাস। মার্সিডিজ—বেঞ্জ গ্র্যান্ড প্রিক্স লিমিটেডের মালবেরি এসটিইএম একাডেমির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা এফ১ রেসিংয়ে রোবটিক্স সম্পর্কে আরও জানতে পারে। তিনি এমনকি একটি ছোট ফর্মুলা ওয়ান রেসেও অংশ নেন, যেখানে সামান্য ব্যবধানে তিনি বিজয়ী হন। কুইন ক্যামিলা মালবারী একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন পারফরমেন্স পর্যবেক্ষণ করেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এটি একাডেমিক ৮টি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল। পরে নির্বাহী মেয়র লুৎফুর রহমান স্টুডেন্টদের সামনে নির্ধারিত আলোচক হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বলেন, “আজ একটি শুভ দিন। বিশেষ করে ওয়াপিং এলাকায় একটি সেকেন্ডারি স্কুল জরুরি ছিল। স্টুডেন্টদের হাইওয়ে পার হয়ে ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হত।” এসময় মেয়র স্মরণ করেন ২০১২—২০১৩ সালে এই স্কুলের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমি নিশ্চিত করার জন্য ডেভেলপারদের সাথে দর কষাকষির সেই দিনগুলোর কথা। জানান, "এই নতুন আধুনিক স্কুলের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে ডেভেলপারের সাথে সাফল্যের সাথে দরকষাকষি এবং স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।” মালবারি একাডেমি ট্রাস্টের চীফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা বলেন, “মহামান্য রানীর উপস্থিতি আমাদের স্টুডেন্ট, স্টাফ এবং কমিউনিটির জন্য একটি নিঃসন্দেহে অসাধারণ সম্মান। দিনটি মালবেরি স্কুল ট্রাস্টের জন্য স্মরনীয় হয়ে থাকবে।” তিনি স্কুলের জন্য ভূমি নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাহী মেয়রের বিশেষ ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে কাউন্সিলের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ট্রাস্টের আটটি স্কুলের প্রতিটির ছাত্র প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন।

কখনও বৃদ্ধ হবেন না ! বৃদ্ধাশ্রম । বাবা-মা । মানবিক জীবন। Care Home।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/qf1ODkPrRzw