ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

করোনার ভ্যাকসিন একইসাথে যাবে সব দেশে

প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৭:২১ পিএম

করোনার ভ্যাকসিন একইসাথে যাবে সব দেশে
করোনার টিকা সারা বিশ্বে একযোগে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্সের ফার্মাসিটিক্যালস কম্পানি সানোফি।বৃহস্পতিবার এ কথা জানান সানোফির সিইও পল হাডসন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে সার্বিক তথ্য সরবরাহ করা ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানা যায়। ওয়ার্ল্ডোমিটার জানায়, বিশ্বে তিন লাখ তিন হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। একইসঙ্গে আক্রান্ত শনাক্তের সংখ্যা হয়েছে ৪৫ লাখেরও বেশি মানুষ। আর ১৭ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। করোনার টিকা কোন দেশে আগে বা কোন দেশে পরে দেওয়া হবে না।সানোফির চেয়ারম্যান জানান, আমাদের বেশ কয়েকটি উৎপাদনশীল সংগঠন রয়েছে।এর মধ্যে কয়েকটা যুক্তরাষ্ট্রেও রয়েছে।৩২ টি দেশে ৭৩ টি শিল্প পরিচালনা করে সানোফি। এর আগে কম্পানিটির প্রধান নির্বাহি পল হাডসন জানান, যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে।তিনি বলেন, টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তারাই পাবে সবার আগে।তার এই মন্তব্যের পর ফ্রান্স সরকারের সমালোচনা ও চাপের মুখে পড়ে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি।ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ জানান, সবার টিকার প্রাপ্তি বিষয়টি নিয়ে কোনও আলোচনা হতে পারে না।এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। বিশ্বজুড়ে অনেক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত করোনার কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি।এদিকে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, করোনা নিয়ে গবেষণার জন্য ৮০০ কোটি ডলারের তহবিল গড়ে তোলা হবে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়। তার প্রায় এক মাস পর প্রথম মৃত্যুটি চীনে ঘটেছিল ১১ই জানুয়ারি। বিশ্বব্যাপি মৃতের সংখ্যা হাজার ছুঁয়েছিল ১০ই ফেব্রুয়ারিতে। অর্থাৎ প্রথম মৃত্যুর পর মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে লেগেছিল ঠিক এক মাস। এরপর মৃতের সংখ্যা দুই হাজারে যেতে সময় লাগে ৮ দিন। তার এক মাস পর ১৯শে মার্চ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। এরপর ইউরোপে কাবু হয়ে যাওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু। প্রতিদিন প্রায় ৫ হাজার মৃত্যু ঘটতে থাকে। ইউরোপের পর আমেরিকায় বিপর্যয় নামিয়ে আনে করোনাভাইরাস। উহানে প্রাদুর্ভাবের ৯০ দিন পর গত ১০ এপ্রিল কোভিড-১৯ মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। তার আট দিন পর ৫০ হাজার মানুষের মৃত্যু এই সংখ্যাকে দেড় লাখ ছাড়িয়ে নিয়ে যায়। তার পরের ৫০ হাজারের মৃত্যু ঘটতে সময় লেগেছিল সাত দিন। মৃতের সংখ্যা আড়াই লাখে পৌছতে আরও আট দিন লেগেছিল। তার ১০ দিন পর মৃতের সংখ্যা আরও ৫০ হাজার বাড়ল। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ৮৬ হাজার ৯১২ জন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন। মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৯৬ জন। এরপরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যা বেড়েছে রাশিয়ায়। আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। এখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের।