ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

করনো ভাইরাসে লন্ডনে ইজলিংটন সার্জারি বন্ধ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯ পিএম

করনো ভাইরাসে লন্ডনে ইজলিংটন সার্জারি বন্ধ
লন্ডনের এনজেল, ইজলিংটন এন ওয়ান এর রিচি ষ্ট্রিটের  ইজলিংটন সার্জারি আগামী ডিসেম্বর  পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। লন্ডন শহরে এটি হচ্ছে প্রথম কোন সার্জারী যা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।  রিচি ষ্ট্রিট গ্রুপ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। রিচি ষ্ট্রিট মেডিকেল সার্জারি অফ লিভারপুল ষ্ট্রিট, এনজেল টিউব ষ্টেশন থেকে ২ মিনিট দুরত্বে অবস্থান। জানা গেছে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার তারা যেসকল লক্ষনীয় বিষয় নিয়ে করোনা ভাইরাস সনাক্ত  হয়, সেই সব লক্ষণসহ রোগী সার্জারিতে আসলে তারা তাৎক্ষণিকভাবে সতর্ক মুলক পন্থা অবলম্বন করে। সার্জারীটি লন্ডন শহরের ব্যস্ততম এলাকায় হওয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সমূহ লক্ষণ এর উপর ভিত্তি করে চিকিৎসা নিতে আসা এসব রোগীকে নিরাপদ দূরত্বে রেখে, পরে হাসপাতালে প্রেরণ করা হয়। সার্জারিতে থাকা একজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, সার্জারি কর্তৃপক্ষ অত্যন্ত পারদর্শীতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে সার্জারি কর্তৃপক্ষ ডিপ ক্লিনজিং সিষ্টেম এ পরিষ্কার করে। পাবলিক হেলথ ইউকের কনসালটেন্ট ডা: এডওয়ার্ড ওয়াইন বিষয়টি অবগত আছেন এবং করোনা ভাইরাস এর জন্য সার্জারি বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি ইজলিংটন এ বসবাসকারী সকলের উদ্দেশ্যে  স্বাভাবিক জীবন যাপন করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন-  আতংকিত হওয়ার কোন কারণ নেই। ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস তাদের নির্দেশনায় জানিয়েছে করোনা ভাইরাসে রোগে আক্রান্ত হতে পারেন এমন রোগীকে সরাসরি হাসপাতালে বা জিপিতে না গিয়ে জরুরী বিভাগে ফোন দিয়ে সেবা নেওয়ার জন্য। প্রসঙ্গত করোনা ভাইরাসে আক্রান্তের বড় ঝুকিতে আছে ব্রিটেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে -চীনের বেশ কয়েকটি বিমান সংস্থা এখনও হিথ্রোতে বিমান চালাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বেইজিংয়ের এয়ার চীন, গুয়াংজু থেকে চীন দক্ষিন, শেনজেন থেকে শেনজেন এয়ারলাইনস, সাংহাই থেকে চীন পূর্বাঞ্চল, কিংডাও থেকে বেইজিং ক্যাপিটাল এয়ারলাইনস এবং জিয়ান থেকে তিয়ানজিন এয়ারলাইনস। বিশেষজ্ঞরা এর আগে সতর্ক করেছিলেন যে,  পর্যটকদের প্রধান পছন্দের জায়গা লন্ডন হওয়ার কারণে ইউরোপের অন্যান্য শহরগুলির তুলনায় আরও ঝুঁকিতে রয়েছে ব্রিটেন। একটি বেসরকারী তথ্যমতে- প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ  হাজার পর্যটক চীন থেকে লন্ডন ভ্রমণে আসেন। ইজলিংটন সার্জারি হচ্ছে ব্রিটেনে বন্ধ হওয়া সার্জারির মধ্যে চতুর্থ।