ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় লন্ডনে বাংলাদেশী শিক্ষক এসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ০৫:১৬ পিএম

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় লন্ডনে বাংলাদেশী শিক্ষক এসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে নববধূকে নিয়ে ঘুরতে গেলে, রাতের আধারে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মত বর্বরোচিত, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে(বিটিএ) এক অনলাইন জুম প্রতিবাদ সভার আয়োজন করে। । গত ৪ অক্টোবর রবিবার, লন্ডন থেকে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (বিটিএ) এর সভাপতি আবু হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী ও যুগ্ন-সম্পাদক ডক্টর রোয়াব উদ্দিনের সঞ্চালনায় এই সভায় বাংলাদেশ, আমেরিকা এবং ইউকে থেকে বিভিন্ন বক্তাগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্র নামধারী কয়েকটি কুলাঙ্গার একজন গৃহবধর উপর বলাৎকারের মত ঘটনা, সিলেটবাসী তথা সমগ্র বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশী মানুষকে বেদনাবিধুর করে তুলেছে। অনলাইন এই প্রতিবাদ সভায় বক্তারা, এই জঘন্য লোমহর্ষক ঘটনায় নিপীড়িত ও নির্যাতিত গৃহবধূর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ধর্ষণ কমিয়ে আনতে জন্য সরকারের প্রতি আহ্বান জানান । সভায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত বক্তারা সবাই জোর দিয়ে বলেন যে, ধর্ষণের মতো জঘন্য অপরা্ধকে সর্বোচ্চ শাস্তির বিধান প্রয়োগ করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং ছাত্রাবাসে একটি নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলতে প্রশাসনকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। উক্ত সভায় আলোচকবৃন্দ, ধর্ষকদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবী সহ, এই ঘটনায় এমসি কলেজের  অধ্যক্ষের শাস্তি দাবী করাকে অযৌক্তিক বলে দাবী করেন। এবং বলেন যে, ক্ষমতায় থাকা দলের গুন্ডাদের অভয়ারণ্য হিসাবে এমসি কলেজের পরিবেশকে দূষিত করার দায় স্থানীয় এসপি, ওসি সহ স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক অপশক্তির। যাদের ছত্রছায়ায় দলীয় ছাত্রনেতারা ক্যাম্পাসের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনবার জোর দাবী জানানো হয়। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার সাথে সাথে প্রশাসনসহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ জনসাধারণের দায়বদ্ধতা বৃদ্ধিসহ এলাকার নিরাপত্তা জোরদার, স্থানীয় ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান উন্নয়ন সহ শুধু সিলেট নয় সারা বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধ সহ নারী ও শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সরকারের সুদৃষ্টি কামনা করেন। বক্তারা বলেন, পুরুষ যেমন চলাচলের সময় ভাবেননা যে কোন নারী তার উপরে ঝাঁপিয়ে পড়বে, একই ভাবে আল্লাহ দুনিয়ায় নারীর জন্য নিরাপদ বাংলাদেশ সৃষ্টি করা সকলের নৈতিক দায়িত্ব , সামাজিক এবং রাস্ট্রীয় দায়বদ্ধতা, যে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। ধর্ষণ পরবর্তী ভিক্টিমের ন্যায় বিচার প্রাপ্তি সহ পুর্নবাসনের সুষ্ট ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অচিরেই সরকারের নিকটে উদ্বেগ ও বিচারের দাবী দাওয়া সহ স্বারকলিপি প্রদান ও সিলেটে আন্ত:শিক্ষালয়, মাদ্রাসা, জনপ্রতিনিধি ও প্রশাসন মিলে কমিটি গঠনের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষার বৃদ্ধি সহ ফান্ড কালেকশনের মাধ্যমে অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের অংগীকার ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটি' অ্যালামনাই কার্যকরী সভাপতি দেওয়ান গৌস সুলতান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রাকিব , সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিসুন নূর, সাবেক ছাত্রনেতা নজমুল হক, প্রফেসর মোহাম্মদ মালেক, সাবেক বিসিএ প্রেসিডেন্ট আব্দুল মুনিম, সাবেক মেয়র সেলিম উল্লাহ, এডভোকেট শাহ ফারুক আহমেদ, কাউন্সিলর পারভেজ আহমেদ, সাবেক কাউন্সিলর হেলাল রহমান, আমেরিকা থেকে সাবেক ছাত্রনেতা কাজী ওয়াদুদ আহমেদ ও মোস্তাক হোসেন বকুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিসেস রিপা রাকিব, লিপি হালদার, সেলিনা আহমেদ, খলিল আহমেদ কবির, সাংবাদিক শামসুর রহমান, সাঈদা চৌধুরী , কাজি আহমেদ, আনোয়ার খান, সিতু মিয়া, জেসমিন আরা, নাজমা বেগম, আলিমুজ্জামান ও ফরিদ আহমেদ। এ ছাড়াও বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মাজেদ বিশ্বাস, মিসবাহ আহমেদ, জামাল আহমেদ, ভিপি ইকবাল হোসেন, সৈয়দ রকিব আহমেদ, সাইফুল চৌধুরি, মঞ্জারিন রাশিদ, শাহিন খান, গোলাম কাদের চৌধুরী, মাহমুদা সুজি , মঞ্জুর রেজা চৌধুরী, মাহবুব হোসেন, হাবিবুর রহমান, মোঃ শাহজাহান, শওকত মাহমুদ টিপু, এবং শেফা বেগম অংশগ্রহন করেন।