ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে, আগে ১ লাখ টাকা দিতে হতো, এখন ৫ লাখ দিতে হয় : ফখরুল

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে, আগে ১ লাখ টাকা দিতে হতো, এখন ৫ লাখ দিতে হয় : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ইদানীং একটি বিষয় খুব কষ্ট দেয়—আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকাই, প্রতিষ্ঠানগুলোতে শুধু দুর্নীতি। এক ব্যবসায়ী আমাকে বললেন, আগে যেখানে ১ লাখ টাকা দিতে হতো, এখন সেখানে ৫ লাখ দিতে হয়। আমাদের মানসিকতার যে পরিবর্তন প্রয়োজন ছিল, তা হয়নি। রাজনৈতিক নেতারাও এসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন, যা দেশের আরও ক্ষতি করছে। বাংলাদেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি অভিযোগ করেছেন, সরকারের ভেতরে এখনো একটি মহল সক্রিয় রয়েছে যারা গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করেছি। কোথাও কোনও বাধা সৃষ্টি করিনি। এমনকি বড় কোনও দাবি তুলেও সরকারকে চাপে ফেলিনি। কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিতে নতুন নতুন দাবি তুলছে। এসব দাবি সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত।”

তিনি আরও বলেন, “সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব (পিআর) বোঝানোই কঠিন। জনগণ কাকে ভোট দিলো, সেটি সংসদে প্রতিফলিত হলো না। এতে শুধু বিভ্রান্তি তৈরি হয়।”

বিএনপি মহাসচিব বলেন, “আমি পাঁচ তারিখের পরই বলেছিলাম, তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। তাহলে নতুন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারের কাজ শুরু করতে পারতো। কিন্তু সময়ক্ষেপণের কারণে গণতান্ত্রিক শক্তির পরিবর্তে অন্যরা সুবিধা নিচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, বলেন, “একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। আমরা নিজের চোখে ভাইদের গলা কাটতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছিল, তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। যদি মনে করি সব ঠিক হয়ে গেছে, সেটি হবে সবচেয়ে বড় ভুল।”