ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত

ঈদের দিনে সিলেটের মোড়ে মোড়ে কোরবানির মাংস বিক্রির হাট

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯, ০৬:০৮ এএম

ঈদের দিনে সিলেটের মোড়ে মোড়ে কোরবানির মাংস বিক্রির হাট
ঈদের দিন (সোমবার) বিকেলে সিলেট নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসেছে কোরবানির মাংস বিক্রির হাট। এসব হাটের বিক্রেতারা হলেন ভিক্ষুক কিংবা অসচ্ছল মানুষ। আর ক্রেতারা হলেন মধ্যবিত্ত পরিবারের লোকজন, যারা কোরবানি দিতে পারেননি। আবার কারও কাছ থেকে চেয়ে নিতে লজ্জায় বাইরে বের হননি, এমন লোকও আছে ক্রেতাদের ভেতর। এছাড়া রয়েছে হোটেল ব্যবসায়ীরা। মাংস বিক্রেতারা সোমবার সারাদিন সিলেট নগরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে মাংস সংগ্রহ করেন। বিক্রেতাদের মধ্যে রয়েছেন একদিনের কসাই, যারা কোরবানির পশু কেটেকুটে বকশিস হিসেবে মাংস পেয়েছেন। আবার অনেকেই সচ্ছল আত্মীয়-স্বজনদের কাছে পাওয়া মাংস টাকার প্রয়োজনে বিক্রি করেছেন। এই ভ্রাম্যমাণ মাংসের হাটের ক্রেতারা কম দামে মাংস কিনতে পেরে বেশ খুশি। সোমবার সিলেট নগরে ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লা, বাজার, ফুটপাত জুড়ে যে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই বসে গেছেন মাংস নিয়ে। তবে পেশাদার কোনো মাংস ব্যবসায়ী এ হাট বসাননি। মৌসুমি কসাই, দিনমজুর, দুস্থ্, ভিক্ষুক-গরিব, শিশু যারাই কিছু মাংস জোগাড় করতে পেরেছেন, তা নিয়েই বসে গেছেন বিক্রি করতে। যারা আজকের দিনে শ্রম বিক্রি করেছেন, কোরবানিদাতাদের কাছ থেকে মাংস পেয়েছেন, তারাই এ মাংসের হাট বসিয়েছেন। শুধু তাই নয়, নগরের বিভিন্ন বাসা-বাড়িতে গরু জবাই ও মাংস প্রস্তুতের বিভিন্ন কাজ করা কসাইরাও বকশিস হিসেবে পাওয়া মাংস বিক্রি করে হাওরাঞ্চল সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজন বাড়ি ফিরেছেন হাসিমুখে। বাড়তি কিছু টাকার পাশাপাশি তারা প্রয়োজন মতো মাংসও নিয়ে গেছেন পরিবার-পরিজনের জন্য। সিলেট নগরের সুবিদবাজার, দর্শনদেওরি, জেলরোড, বন্দরবাজারের বিভিন্ন স্থান, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট, হাউজিং স্টেইট গলির ভেতর, জালালাবাদ আবাসিক এলাকার মুখ, আম্বরখানা মোড়, দরগামহল্লা, সুবিদবাজারসহ বিভিন্ন মোড়ে পলিথিনের প্যাকেটে কিংবা খোলা অবস্থায় ভাগ করে পেপারের ওপর মাংসের পসরা সাজিয়ে বিক্রি করেছেন। প্রায় দুই কেজি ওজনের এই এক ভাগ মাংস বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। বিক্রেতাদের একজন হারুন মিয়া জানান, সারাদিন ঘুরে ৪ থেকে ৫ কেজির মতো মাংস সংগ্রহ করেছেন তিনি। কিন্তু এসব মাংস রাখার জায়গা (ফ্রিজ) না থাকায় এবং কিছু টাকা লাভের আশায় সংগ্রহ করা মাংসের একটি অংশ তিনি বিক্রি করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, আমি কোরবানি দিতে পারিনি। এছাড়া যারা কোরবানি দেন তারা ঈদের দিন বাসা-বাড়িতে গিয়ে কাউকে কোরবানির মাংস দেন না। শুধু যারা বাসা-বাড়িতে গিয়ে হাত পেতে মাংস চায় কেবল তাদের কয়েক টুকরো মাংস দেয়া হয়। এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে মাংস আনা সম্ভব না। তবে এখানে কম দামে মাংস ক্রয় করতে পেরে ভালো লাগছে।