ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ইস্ট লন্ডন মসজিদের ‘কুরআন রিভিশন ডে’ উপলক্ষে ২ শতাধিক হাফিজের সম্মিলন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ এএম

ইস্ট লন্ডন মসজিদের ‘কুরআন রিভিশন ডে’ উপলক্ষে ২ শতাধিক হাফিজের সম্মিলন
১১ ফেব্রুয়ারি, শনিবার । ইস্ট লন্ডন মসজিদের জন্য ছিলো একটি বিশেষ দিন। ওইদিন সারাদেশে ছড়িয়ে থাকা হাফিজগন ছুটে এসেছিলেন ইস্ট লন্ডন মসজিদে । সারাদিনই মসজিদজুড়ে শোনা যায় পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি । 'কুরআন রিভিশন ডে' উপলক্ষে দুই শতাধিক হাফিজ (ছাত্র-শিক্ষক) জমায়েত হয়েছিলেন ইস্ট লন্ডন মসজিদে । বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সারাদিন কুরআন তেলাওয়াত করেন এবং শিক্ষকগণ তাদের তেলাওয়াত শুনেন । মাত্র সাড়ে ৬ ঘণ্টায় কোনো ভুল উচ্চারণ ছাড়াই পবিত্র কুরআনের রিভিশন সম্পন্ন করেন লুটনের মসজিদে নূর মক্তবের ছাত্র শ্রীলংকান বংশোদ্ভুত ইলিয়াস হামিদ সুলতান। তাছাড়া একই মক্তবের ছাত্র  শ্রীলংকান বংশোদ্ভুত আব্দুল্লাহ হানুকও সাত ঘণ্টার মধ্যে কুরআনের রিভিশন সম্পন্ন করার সম্মান অর্জন করেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কুরআন রিভিশন কর্মসূচিতে সারাদেশ থেকে ১৪০ জন হাফিজ অংশগ্রহণ করেন । তাদের সাথে ছিলেন ৭০ জন শিক্ষক। লন্ডনের বাইরের সিটির হাফিজগন শুক্রবার রাতেই এসে পৌঁছেন ইস্ট লন্ডন মসজিদে । তারা মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রাত্রিযাপন করেন। লন্ডনে বসবাসরত হাফিজগণ ফজরের নামাজে অংশগ্রহণ করেন।  এরপর একযোগে সকালের নাস্তা শেষ করে শিক্ষকদের কাছে কুরআন তেলাওয়াত শুনাতে শুরু করেন। এই তেলাওয়াত চলতে থাকে এশার নামাজের আজান পর্যন্ত। রিভিশন চলাকালে কুরআনপ্রিয় মানুষ মসজিদে ছুটে আসেন এবং সারাদিনই মসজিদে অবস্থান করে কুরআন তেলাওয়াত শুনেন ও পর্যবেক্ষন করেন। ইস্ট লন্ডন মসজিদ একদিনের জন্য কুরআনে হাফিজদের মিলনক্ষেত্রে পরিনত হয়েছিলো। এশার জামাত শেষে রাত ৮টার দিকে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান । কুরআন রিভিশন প্রজেক্টের মুল উদ্যোক্তা নিউক্যাসেলের সৈয়দ আনিসুল হক এর সঞ্চালনায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন মিশরের বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ মোহাম্মদ ফুহাদ ও  ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান। এসময় উপস্থিত ছিলেন মসজিদের প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ুম, সিনিয়র ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান, কুরআর রিভিশন প্রজেক্টের কো-অর্ডিনেটর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাজুয়েট আবদুল্লাহ মওদুদ,  প্রজেক্ট সমন্বয়কারি সিরাজুস সালেকীন। অতিথিরা অংশগ্রহণকারি হাফিজদের হাতে সার্টিফিকেট ও গিফট বক্স তুলে দেন। ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, এই প্রজেক্টের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে থাকা হাফিজদের মধ্যে একটি যোগসুত্র রচনা হবে। একজন আরেকজন সম্পর্কে জানতে পারবেন। আজকের এই রিভিশনে অংশগ্রহণের মাধ্যমে হাফিজগনের মধ্যে কুরআন তেলাওয়াতের চর্চা গড়ে ওঠবে। তারা রামাদ্বানের তারাবির নামাজে ইমামতির জন্যও নিজেদের প্রস্তুত করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের ১৩ ফেব্রুয়ারি রোববার প্রথমবারের মতো ‘কুরআন রিভিশন দিবস’ অনুষ্ঠিত হয় । ওই সময় ১২০ জন কুরআনে হাফিজ ও ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেছিলেন। (বিজ্ঞপ্তি)