ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দলটি সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। এই দলে রয়েছেন ২৮ জন। ইরান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে করাচি হয়ে বাংলাদেশে ফিরবেন তারা।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্তে পৌঁছানো বাংলাদেশি নাগরিকের দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে করে দেশে ফিরবেন।
মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যেন নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এ প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা দেশে ফিরছেন তাদের বেশির ভাগই সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে জানা যায়। এদের মধ্যে নারী-শিশুও রয়েছে।
-
ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প
-
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান
-
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ
-
হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন
-
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: