ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ১০:০৫ পিএম

ইতালিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি
“নারীরা পিছিয়ে নেই, রয়েছেন বিশ্বের উন্নয়নে ও অগ্রযাত্রায়” নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বললেন নারী নেতৃবৃন্দ। ৮মার্চ বুধবার রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন নব জাগরণ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সংগঠনের সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সহ সাংগঠনিক সম্পাদক ফারহানা ইয়াসমিন নুপুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, নব জাগরণ নারী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উপদেষ্টা উম্মে হানি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ফরিদা ইয়াসমিন স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার, ফাতেমা ফেরদৌস মিরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুশরাত জাহান বুবলি, প্রচার সম্পাদিকা তানিয়া হোসাইন। নারীরা বলেন, নারীরা তাদের মেধা, মনন ও কর্ম কর্ম দক্ষতা কে কাজে লাগিয়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এমন কি চ্যালেঞ্জিং কাজ গুলো ও করছেন অত্যন্ত পারদর্শীতার সঙ্গে। দেশের গন্ডি ছাড়িয়ে প্রবাসে ও নারীরা তাদের কর্ম যজ্ঞ সৃষ্টি করেছেন। চাকুরি, ব্যবসা ইত্যাদির পাশাপাশি উদ্যোক্তা ও হচ্ছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা আজ সত্যি ই ঈর্ষণীয়। কিন্তু সমাজ ও পরিবার থেকে তারা এখনো অবহেলিত ও বৈষম্যের শিকার। নারী নেতৃবৃন্দের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা সংস্থা ইতালির সহ সভাপতি জাকিয়া উল্ল্যাহ, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সাংগঠনিক সম্পাদক বাবলি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, নার্গিস আক্তার সহ অনেকেই। এই সময় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাহেদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার এবং একতা ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাত হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আতিকের নেতৃত্বে নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে ফুলেল অভ্যর্থনা জানান।