ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

ইউরোপে আফগান শরণার্থীরা আশ্রয় পাচ্ছে না

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৬ পিএম

ইউরোপে আফগান শরণার্থীরা আশ্রয় পাচ্ছে না
মঙ্গলবার (৩১ আগষ্ট) আফগানিস্তান ইস্যুতে ইউরোপীয়ান ইউনিয়ন জাস্টিস, পররাষ্ট্র ও ইনটেরিয়র মিনিষ্টারদের  ব্রাসেলসে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। তারা ঐক্যমতে পৌঁছেছে যে, ২০১৫ সালের মত অবৈধ শরণার্থীদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হবে না।উল্লেখ্য ২০১৫ সালে এক মিলিয়ন শরণার্থী ইউরোপ প্রবেশ করে। তবে তারা তালিবানদের উত্থানে সন্ত্রাসী কার্যক্রমরোধ , নারীদের অধিকার নিশ্চিত, জোট বাহিনীর সহযোগীদের জন্য সাহায্যের হাত বাড়াবে৷ পাশ্ববর্তী দেশসমূহকে এসব শরণার্থীদের আশ্রয় প্রদানের জন্য আহ্বান জানানো হয়৷ ২০২১ থেকে ২০২৭ পর্যন্ত রিফুজীদের আশ্রয় প্রদান বাবদ খরচ বহন করবে ইউরোপীয়ান ইউনিয়ন। এতে ৭৯.৫ বিলিয়ন ইউরো বাজেট ঘোষীত হয়। প্রমাণ সাপেক্ষে আশ্রয়প্রার্থীদের আশ্রয় দেয়া হবে পাশ্ববর্তী দেশগুলোতে। এ ব্যাপারে ইউরোপীয়ান ইউনিয়ন পাকিস্তান, ইরান, কাতার, কুয়েত, আমিরাত, উজবেকিস্তান, তাজিকিস্তানসহ নানা দেশের সাথে আলোচনা করবে। সকল সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদারের জন্য ফ্রনটেক্স, সীমান্ত নিরাপত্তা বাহিনী ও সেনাদের সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে আলোকপাত করা হয়।এ ব্যাপারে ১৩ মিলিয়ন ইউরো বাজেট ঘোষিত হয়। সকল দেশগুলোতে আফগান দূতাবাস খোলা রাখবে কিনা সেটা নির্ভর করবে তালেবান সরকারের কার্যক্রম ও পররাষ্ট্রনীতির উপর। সকল আফগানীদের তথ্য প্রমাণের ভিত্তিতে আশ্রয় আবেদন যাচাই-বাছাই করে দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন বা ডিপোর্টেশনের ব্যাবস্থা গ্রহণ করা হবে।