ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
ঢাকা ২৫ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি?

ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৫:৫৫ পিএম

ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির নতুন পরিচালনা কমিটির পথচলা স্মরণীয় হয়ে থাকবে। কেননা স্বাধীনতার মাস ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান রেসকোর্স ময়দানে দেশবাসীকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান, ২৫শে মার্চ রাত ১২টা এক মিনিটে স্বাধীনতার ঘোষনা দেন। আর এই মার্চ মাসের শুরুতে নতুন পরিচানা কমিটির যাত্রা শুরু একটি শুভ লক্ষন। গতকাল ৩মার্চ রোববার লন্ডন সময় বিকেল চার ঘটিকায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক আশিকুন নবী চৌধুরী, কার্ডিফ সিটি কাউন্সিলের লর্ড মেয়র বাবলিন মল্লিক, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার (স্পীকার) কাউন্সিলার রহিমা রহমান, কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাজমা রহমান। অতিথিদের ফুল দিয়ে বরন করেন সংগঠনের পক্ষ থেকে শাহ রুমী হক, শাহেদা আর রহমান, আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, শাহ মোস্তাফিজুর রহমান, মির্জা আবুল কাশেম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার প্রেস আশিকুন নবী চৌধুরী বলেন অতিথি হিসেবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজকে ধন্য মনে করছি। কেননা অমিও সাংবাদিক। তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অথিতির বক্তব্যে লর্ড মেয়র বাবলিন মল্লিক ও কেমডেনের মেয়র নাজমা রহমান এবং নিউহ্যাম কাউন্সিলের চেয়ার (স্পীকার) রহিমা রহমান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রশংসা করে বলেন এই সংগঠনের সদস্যরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশী চতুর্থ প্রজন্মের কাছে বাঙ্গালী কৃষ্টি ক্যালচার তুলে ধরছেন, সেই সাথে ব্রিটেনে জন্মনেয়া বাঙ্গালীরা যাতে শেকড় থেকে বিচ্চিহ্ন নাহয় সেলক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন যা সত্যিই প্রশংসনীয়। অতিথিবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে ইউকে রিপোর্টারাস ইউনিটির কাজে সর্বাত্মক সহযোগীতার ঘোষনা দেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী প্রেসিডেণ্ট প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী্। মতিয়ার চৌধুরী বলেন আমাদের কর্মকান্ডের মাধ্যমে ব্রিটিশ মালটিক্যালচারাল সোসাইটিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি যেমন পরিচিতি লাভ করেছে তেমনি আমাদের প্রতিটি কর্মকান্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমার বিশ্বাস নতুন কমিটির যোগ্য নেতৃত্ব সেই ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আশরাফুল এস কে এম হুদাকে বেষ্ট রিপোর্টার অব দ্য ইয়ার ঘোষনা করা হয়, তার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ। বাংলাদেশে পরিবেশ উন্নয়নে কাজ করায় ইউনাইটেড ন্যাশন অ্যসোসিয়েশন ইষ্টবোনের পক্ষ থেকে সংগঠনের ভাইস চেয়ার মজম্মিল হোসেন ও অথিতিবৃন্দ সাংবাদিক মতিয়ার চৌধুরী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লার হাতে ইউনাইটেড ন্যাশন অ্যসোসিয়েনের সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন, বিদায়ী র্ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ প্রমুখ, ফাউন্ডার প্রেসিডেন্ট মোঃ শাহেদ রহমান, সাবেক ট্রেজারার সাংবাদিক মিজানুর রহমান মিরু,নবনির্বাচিত প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ সেক্রেটারী জোবায়ের আহমেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারার্স এ্যাসোসিয়েশনের (বিসিএ) সেক্রেটারী মিঠু চৌধুরী, সাবেক বিমান কর্মকর্তা মোসাদ্দিক মল্লিক, সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি সায়েম চৌধুরী,কবি মাসুক ইবনে আনিস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন প্রমুখ। সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী নতুন কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন । নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি আনসার আহমেদ উল্লাহ (ডেইলী ষ্টার), সেক্রেটারী জোবায়ের আহমদ (ডিবিসি টেলিভিশন),কোষাধ্যক্ষ আশরাফুল হুদা (জগন্নাথপুর টাইম),সহসভাপতি সাজিদুর রহমান (ইউকে বাংলা গার্ডিয়ান), সহসভাপতি শাহেদা আর রহমান (বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর), সহসভাপতি জামাল আহমদ খান (সিইও ২৬শে টেলিভিশন), এ্যাসিসটেন্ট সেক্রেটারী সালেহ আহমদ (জগন্নাথপুর টাইমস), এ্যাসিসেটেন্ট সেক্রেটারী ডক্টর. আজিজুল আম্বিয়া (আজকের সিলেট), এ্যাসিসটেন্ট ট্রেজারার মির্জা আবুল কাশেম (জগন্নাথপুর টাইমস), অর্গেনাইজিং সেক্রেটারী আব্দুল বাসির (বিশ্ব বাংলা), মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী আমিনুল হক ওয়েস (এটিএনবাংলা ইউকে),ইভেন্ট এন্ড ফ্যাসেলিটিস সেক্রেটারী এ রহমান অলি (দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), নির্বাহী সদস্য মতিয়ার চৌধুরী-(বার্তা সংস্থা এনএনবি), মোহাম্দ শাহেদ রহমান (ঢাকা পোষ্ট ), সোনাহর আলী (ডেইলী ডাজলিংডন), ওয়েলস কর্ডিনেটর মনসুর আহমদ মকিছ (মৌমাছি কণ্ট), নর্থ ইষ্ট কোঅর্ডিনেটর সৈয়দ সাদেক আহমদ (৭১টেলিভিশন), লুটন কোঅর্ডিনেটর আকলিমা বিবি (ফ্রিলান্স)। আগত আথিতিদের জন্য আয়োজন করা হয় নৈশভোজের। ( বিজ্ঞপ্তি)