ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের বর্ধিত সভা

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৯ পিএম

আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের বর্ধিত সভা

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার আগর আতর শিল্প মধ্যপ্রাচ্যে বাজারজাত হয়ে দেশের সুনাম বয়ে আনছে। এই ধারা অব্যাহত রাখতে মৌলভীবাজার জেলার প্রবাসীদের এক ছায়ার নীচে এসে কাজ করে যেতে হবে। আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব, ইউ, এ, ই এর বর্ধিত সভায় বক্তারা এসব বলেছেন।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন শাহীন রাজি। কামরুল ইসলাম পাপলুর পরিচালনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মাহতাব উদ্দিন, ওমর মাহমুদ আনছারি, হুমাযূন রশিদ, সাগর আহমদ, জিয়াউল হক, রাসেল আহমদ, নজরুল ইসলাম, রিপন আহমদ সহ আরো অনেকে।

পরে মৌলভীবাজার প্রবাসী ভি আই পি ক্লাব (গ্লোবাল) এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক আব্দুল মুনিম খান শাকুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরব আমিরাতের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

হুমায়ুন রশিদকে আহবায়ক এবং রাসেল আহমেদকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ জিয়াউল হক, শেখ মোঃ সাগর আহমদ, মোঃ রিপন আহমদ ,মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুল হোসেন পাপলু ,সৈয়দ ইকবাল , সঞ্জয় ঘোষ , জাবের আহমদ ,জাকির আহমেদ ,মোঃ জালাল আহমেদ জনি এবং শাহীন রাজি ।

আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন এ অনুষ্ঠানে পবিত্র কোরানে পাক তেলাওয়াত করেন মাওলানা বদরুজ্জামান।