ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত

আমিরাতে একাত্তর টিভির ৭ বর্ষপূর্তিতে ৭জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৩:৩৩ পিএম

আমিরাতে একাত্তর টিভির ৭ বর্ষপূর্তিতে ৭জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান

দেশের মতো দেশের বাইরেও প্রবাসিদের কল্যাণে কাজ করে প্রবাসিবান্ধব সাংবাদিকতার নজির তৈরী করেছে একাত্তর টিভি। সংবাদ পরিবেশেনের পাশাপাশি সামাজিক দায়বোধ থেকেও তারা মানুষের পাশে দাঁড়ান। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামি দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। আরব আমিরাতে একাত্তর টিভির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

শারজাহের মজলিস আল মদিনা রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দর্শক ফোরোমের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর। সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় বিগত দিনের পথচলা স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান।

একাত্তর টিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আইয়ুব আলী বাবুল, সি আই পি শেখ ফরিদ,আবদুল আলীম ,প্রকৌশলী এস এ মোর্শেদ, গুলশান আরা, কাজী মোহাম্মদ আলী, হাজী শফিকুল ইসলাম, আবুল কাশেম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাধারার আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুল, জাগো নিউজের আমিরাত প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন, সিপ্লাস এর আমিরাত প্রতিনিধি ইসতিয়াক আশিফ, বাংলাভিশনের দুবাই প্রতিনিধি শামছুর রহমান সোহেল, মহিউল করিম আশিক, সানজিদা ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরব আমিরাতের ৭ জন রত্নগর্ভা মা সালেহা আক্তার স্বামী হাজী আব্দুল রব, কামরুন নাহার স্বামী আক্তার হোসেন, আফিয়া বেগম স্বামী হাজী আব্দুল করিম, ইয়াসমিন কালাম মেরুনা স্বামী মরহুম আবুল কালাম, খালেদা বেগম স্বামী মোহাম্মদ শফিক, সাকিনা খাতুন স্বামী মরহুম দিল মোহাম্মদ ও রূপশ্রী সেন স্বামী অনুপ সেনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় একটি সামাজিক সংগঠনকে বাংলাদেশিদের লাশ প্রেরণ করায় সম্মাননা প্রদান করা হয়। সেই সাথে পুষ্পিপতা-মৌমিতাকে উৎসাহ পুরস্কার এবং আব্দুল কুদ্দুছ খা মজনু, হাবিবুর রহমান ও মীর্ঝা আবু সুফিয়ানকে একাত্তর টিভি ধন্যবাদ স্মারক প্রদান করা হয়।

দেশপ্রেম এবং মানবিক সমাজ গড়ে ওঠার প্রত্যয়ে আগত সকল দর্শকের হাতে একটি করে লাল গোলাপ আর লাল সবুজের পতাকা তোলে দেয়া হয়।

দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন সাইদা দিবা, আলমা আকবর ও জুয়েনা আক্তার রুনি। মুক্তিযুদ্ধের গান পরিবশেন করেন জসিম উদ্দিন পলাশ, বঙ্গ শিমুল, মিতা সাহা ও সোনিয়া সামিয়া।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন জাবেদ আহমদ, সঞ্জয় ঘোষ, সাইফুর মাহমুদ ও সাইদুর মাহমুদ। পরে বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।