ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

আটকেপড়া প্রবাসীদের বিনামূল্যে ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব

প্রকাশিত: ২৬ মে ২০২১, ০৩:৪৭ এএম

আটকেপড়া প্রবাসীদের বিনামূল্যে ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব
করোনাভাইরাস মহামারির কারণে চলা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর সঙ্গে এক্সিট ও রিএন্ট্রি ভিসাসহ ভিজিট ভিসার মেয়াদ সম্পূর্ণ বিনাখরচে আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট। সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশনায় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। সৌদি নাগরিক ও সেদেশে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি পূরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদির ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভিসার মেয়ার বৃদ্ধির প্রক্রিয়াটি জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য পাসপোর্ট অধিদফতরে (জাওয়াজাত) রিপোর্ট করার প্রয়োজন পড়বে না। গত ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। তবে গত সপ্তাহে বিনা অনুমতিতে ভারতসহ ১৩টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। এর জন্য ওইসব দেশে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার কারণে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। যদিও এসব দেশের অনেক জায়গাতেই করোনাভাইরাস মহামারির তাণ্ডব চলছে এবং ভাইরাসটির নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।