ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’

ইরানে ‘পারমাণবিক বোমা হামলা’র পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১১:০০ এএম

ইরানে ‘পারমাণবিক বোমা হামলা’র পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে—আর সেই শঙ্কা এবার উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতর থেকেই। ট্রাম্প প্রশাসন চাইছে, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাটি একটি কৌশলগত পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হোক।

বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, পাহাড়ের গভীরে অবস্থিত হওয়ায় ফোর্দো স্থাপনাটিকে প্রচলিত বাংকার-বাস্টার বোমা দিয়ে ধ্বংস করা সম্ভব হবে না—এমন ধারণা করছে মার্কিন সামরিক বাহিনী।

প্রতিরক্ষা বিভাগের অন্তত দুজন কর্মকর্তাকে এমন তথ্য দেওয়া হয়েছে যে, কেবলমাত্র একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে পৌঁছানো সম্ভব।

তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অস্পষ্ট। প্রশাসনের নীতিতে এমন উদ্যোগ থাকলেও, ব্যক্তিগতভাবে তিনি পরমাণু অস্ত্র ব্যবহারে অনিচ্ছুক বলে জানা যাচ্ছে।

এদিকে, ফক্স নিউজ–এর অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, আকারে ইরান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের চেয়েও প্রায় তিন গুণ বড়। পাহাড়বেষ্টিত এই দেশটিতে সরাসরি সেনা অভিযান চালানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংসে সম্ভাব্য সব বিকল্পই বিবেচনায় রয়েছে—তা পারমাণবিক অস্ত্র হলেও।

এ নিয়ে বৃহস্পতিবার ফক্স নিউজ–এর জ্যেষ্ঠ হোয়াইট হাউস প্রতিনিধি জ্যাকি হেইনরিখ জানান, হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন যে, “গার্ডিয়ান–এর প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মার্কিন সেনাবাহিনী আত্মবিশ্বাসী যে প্রচলিত বাংকার-বাস্টার বোমাই ফোর্দোর মতো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে যথেষ্ট।”

এই পরস্পরবিরোধী বক্তব্যের ফলে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। ইরান ও ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে হামলা চালানোয় মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার মধ্যে এমন তথ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, নয় কোটি জনসংখ্যার একটি দেশে পারমাণবিক হামলা চালানো শুধু অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুই ডেকে আনবে না, বরং গোটা অঞ্চল দীর্ঘ সময় ধরে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবে, এবং বিশ্বব্যাপী সংঘাতের জটিলতা আরও বাড়বে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ক্ষমতাকালে একাধিকবার ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ‘এন্ডলেস ওয়ার’—অর্থাৎ অনন্তকাল ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু সাম্প্রতিক পদক্ষেপগুলো সেই প্রতিশ্রুতির বিপরীত পথেই হাঁটছে বলে মত বিশ্লেষকদের।